‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

দৃশ্যম ৩-এ মোহনলালের চরিত্র জর্জকুট্টির ব্যবহৃত গাড়ির নম্বর ছিল, 'KL 69 D 2772', যা ওই কৃষকের নিজস্ব গাড়ির নম্বরের সঙ্গে মিলে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘দৃশ্যম ৩’-এর আকাশছোঁয়া সাফল্যে ভাসছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। এই ছবির মাধ্যমে তাঁর মুকুটে নয়া পালক যোগ হয়েছে। কারণ মালয়ালম ইন্ডাস্ট্রির তিনিই একমাত্র অভিনেতা, যার কেরিয়ারে ২০০ কোটি টাকা পেরিয়ে যাওয়া তিনটি ছবি রয়েছে। বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’-এর আয় দাঁড়িয়েছে ২৩৬.৫৯ কোটি টাকা। যা মালয়ালাম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে। বিশ্বব্যাপী রাজ করা সত্ত্বেও এবার ‘দৃশ্যম ৩’-কে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হল।

ইদুক্কি জেলার কুঞ্চিথান্নির রেন্দুমাক্কালের বাসিন্দা আরডি রাজীব নামের এক এলাচ চাষির দাবি, ছবিতে তাঁর অনুমতি ছাড়াই তাঁর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হয়েছে। দৃশ্যম ৩-এ মোহনলালের চরিত্র জর্জকুট্টির ব্যবহৃত গাড়ির নম্বর ছিল, ‘KL 69 D 2772’, যা ওই কৃষকের নিজস্ব গাড়ির নম্বরের সঙ্গে মিলে গিয়েছে। সেই কারণেই মুন্নারের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে মোহনলাল, আশীর্বাদ সিনেমার প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর, পরিচালক জিতু জোসেফের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক।

যেখানে তিনি দাবি করেছেন যে, অনুমতি ছাড়াই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি একটি ক্রাইম থ্রিলারে ব্যবহার করা হয়েছে। এই নিয়ে কিছু লোক তাঁকে উপহাস করছে। উল্টে তাঁকে অভিযুক্ত করা হচ্ছে যে, ‘দৃশ্যম ৩’-কে অনুকরণ করে তিনি তাঁর গাড়ির নম্বরটি লাগিয়েছেন। এই ঘটনাটি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি আরও বলেছেন, যেহেতু দৃশ্যম ৩ একটি সাইকো-ক্রাইম থ্রিলার, তাই এমনটাও গুজব ছড়ানো হচ্ছে যে, তিনিও জর্জকুট্টির মতো অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত। তিনিও একজন অপরাধী। তাই তিনি ছবি থেকে তাঁর গাড়ির নম্বর সম্বলিত দৃশ্যগুলো সরিয়ে ফেলার জন্যে পুলিশে দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন।  ২০০২ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম, এরপর ২০১২ সালে মুক্তি পায় দৃশ্যম ২ আর ২০২৬ সালে মুক্তি পেল দৃশ্যম ৩। বলিউডেও এই ছবিগুলির অনুকরণ করা হয়েছে।

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের