চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৯ বছর নিষিদ্ধ থাকার পর ফের পাকিস্তানে শুরু ঘুড়ি উৎসব ‘বসন্ত’

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৯ বছর নিষিদ্ধ ছিল পাকিস্তানের লাহোরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।  সেই উৎসবই  আবার ফিরেছে। নিরাপত্তাজনিত কারণে এতদিন পাকিস্তানে ঘুড়ি উৎসব নিষিদ্ধ ছিল। জানা গিয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেই লাহোরে আকাশ চেয়ে গিয়েছে রঙিন ঘুড়িতে। প্রায় প্রতিটি বাড়ির ছাদে ছাদে জমেছে মানুষের ভিড়।  হাসি, চিৎকার আর ঢোলের শব্দে সকলে বসন্তকে স্বাগত জানাচ্ছেন।  

পুরো শহর হারানো এক সাংস্কৃতিক উৎসব আবারও   ফিরে পাওয়ার আনন্দে মশগুল হয়ে উঠেছে। এই নিষেধাজ্ঞা উঠে যেতেই সকলে বাড়ির ছাদে নিজেদের পছন্দ মতো ঘুড়ি ওড়াতে শুরু করেছে।  শহরের সমস্ত প্রান্ত থেকেই চোখে পড়ছে আকশে ওড়া  নানা রংয়ের ঘুড়ি।  অনেকে আবার  বৈদ্যুতিক তারে আটকে থাকা ঘুড়ি নামানোর চেষ্টা করছে। অনেকেই বলছেন ঘুড়ি ওড়ানো মোটেও সহজ নয়। তবে হারানো কিছু ফিরে পাওয়ার আনন্দই আলাদা।

আরও পড়ুন: মাত্র ১০০ টাকায় ট্যুর! কম খরচে কলকাতায় কোন ৫ টি জায়গায় যাবেন? রইল হদিস

বহু বছর ধরে পাকিস্তানে ঘুড়ি উড়ানোর এই ‘বসন্ত’ উৎসব পালিত হত। মূলত বসন্তে  সূচনা উপলক্ষে পালন করা হত।  তবে এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের প্রাণহানির তিক্ত স্মৃতি। এই কারণে ২০০৭ সালে লাহোরে এই উৎসব নিষিদ্ধ করা হয়েছিল।  তবে অতীতের  কথা মাথায় রেখে শহরজুড়ে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে।   এবারের ‘বসন্ত’ উৎসবের সময় কমিয়ে দেওয়া করা হয়েছে। মাত্র তিনদিন পালিত হবে। বড় আকারের ঘুড়ি নিষিদ্ধ করা হয়েছে। কারণ সেগুলোর জন্য শক্ত  সুতো প্রয়োজন হয়। সেগুলিই মানুষের প্রাণহানির কারণ হতে পারে। পাশাপাশি  নাবালকদের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সাবধানতা হিসেবে মোটরসাইকেল আরোহীদের হ্যান্ডেলের মাঝে ধাতব দণ্ড লাগানো কথা বলা হয়েছে যাতে  যাতায়াতের সময়   গলায় না পেঁচিয়ে দুর্ঘটনা না ঘটে। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ