বেলডাঙাতে হুমায়ুনের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার হুমকি হিন্দু কট্টরবাদী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলডাঙাতে হুমায়ুনের বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে । সিদ্ধান্ত নিয়েছে একটি হিন্দু কট্টরবাদী সংগঠন। উত্তরপ্রদেশ থেকে ওই কট্টর হিন্দুবাদী সংগঠনের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদে আসছে।তৈরি করা হয়েছে বাবরি হটাও মঞ্চ। এদিকে,১২ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ধর্ম ব্যক্তিগত, বাবর বহিরাগত। ওই সাংবাদিক সম্মেলনের উপস্থিত থাকবেন বিশাখা নন্দ মহারাজ ও গোপাল রায় সহ অন্যান্যরা। সেখান থেকে ওই সংগঠন বেলডাঙার বিধায়ক হুমায়ুন কবীরের(MLA Humayun Kabir) মসজিদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে। অন্যদিকে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক। প্রস্তাবিত বাবরি মসজিদের ডিজাইন প্রকাশ করেন তিনি। এদিকে এই হুমকির ঘটনার পর নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদের জেলা প্রশাসন। বহিরাগতরা এসে যাতে বেলডাঙাতে কোন গোলমাল করতে না পারে তার জন্য কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে।

শুধু দেশের নয় বিদেশ থেকেও প্রচুর পরিমাণে আর্থিক অনুদান এসেছে এই বাবরি মসজিদ তৈরি করার জন্য। যদিও সম্প্রতি খিদিরপুরে(Kidhipore) এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বৈঠক করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক। হকিস্টিক নিয়ে গো – ব্যাক স্লোগান দিয়ে তাঁকে তাড়ানো হয় সেখান থেকে। এরপর হুমায়ুন কবীর কলকাতা ছাড়ার আগে ময়দানে এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ক্ষমতা থাকলে ফিরহাদ হাকিম যেন মুর্শিদাবাদের মাটিতে পা রাখেন। জ্যান্ত ফিরবেন না। যত সময় এগোচ্ছি ততই বেলডাঙার জমিতে বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এর মধ্যে সংযোজন হল কট্টর হিন্দুবাদী দলের হুমকি। এইসব হুমকিকে আমল দিতে নারাজ ভরতপুরের বিধায়ক। তাঁর দাবি নির্দিষ্ট সময়ে শেষ হবে বাবরি মসজিদের(Babri Masjid) কাজ। শুধু বাবরি মসজিদ নয়, বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল সবকিছুই গড়ে উঠবে নির্দিষ্ট জমিতে। ইতিমধ্যে তিনি যেখানেই গেছেন সেখানেই মানুষ এই বাবরি মসজিদ করার উদ্যোগ নেওয়ায় তাঁকে আশীর্বাদ করেছে বলে দাবি করেন ভরতপুরের বিধায়ক। আগামী নির্বাচনে তার গড়া রাজনৈতিক দল সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ভোট এবং আসন পাবে বলেও দাবি করেন হুমায়ুন কবীর।

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল