এসআইআর আতঙ্কে জমি-বাড়ির নথি সংগ্রহের হিড়িক, তিন মাসে আবেদন আড়াই লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসআইআরের শুনানিতে হাজিরার নোটিস পেয়েছেন এক যুবক। সমস্যার সূত্র তার পারিবারিক নথিতে। বহু বছর আগে তার বাবা মারা গিয়েছেন, আর বিয়ের পরেও তার মা নিজের পদবি পরিবর্তন করেননি। এর জেরে তাকে ‘সন্দেহজনক ভোটার’ তালিকায় রাখা হয়েছে। এখন প্রমাণ করতে বলা হচ্ছে, তিনি সত্যিই তার মায়ের সন্তান। সাধারণত জন্ম সনদ জমা দিলেই এই সমস্যা মিটে যায়। কিন্তু প্রায় চার দশক আগে জন্ম হওয়ায় তার কাছে সেই নথি নেই। পরে আত্মীয়দের মাধ্যমে জানা যায়, বাড়ির জমির দলিলে তার ও তার মায়ের নাম একসঙ্গে রয়েছে। কিন্তু সেই মূল দলিলও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এখন একমাত্র ভরসা দলিলের সার্টিফায়েড কপি সংগ্রহ করা।

ভোটার এখন নিজেদের ভোটাধিকার রক্ষা করতে দলিলের সার্টিফায়েড কপির উপর নির্ভর করছেন। গত তিন মাসে এই নথি তোলার আবেদন ব্যাপক হারে বেড়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে প্রায় আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকায় দ্রুত এই নথি হাতে পাচ্ছেন আবেদনকারীরা। পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে যেখানে প্রায় ৫৩ হাজার আবেদন এসেছিল, সেখানে নভেম্বরে তা বেড়ে প্রায় ৮০ হাজার হয়। ডিসেম্বরে ৮৬ হাজারের বেশি এবং জানুয়ারিতে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়ে।

নামের বানানে সামান্য ভুল থাকলেও অনেকের নাম ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ তালিকায় চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের মতে, বিভিন্ন নথি নিয়ে বারবার পরিবর্তিত নির্দেশে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। ফলে এখন যেকোনো গ্রহণযোগ্য নথি জোগাড়ে মরিয়া হয়ে উঠছেন ভোটাররা। বিশেষ করে দলিলের সার্টিফায়েড কপি ব্যবহার করে পারিবারিক সম্পর্ক প্রমাণ করার চেষ্টা করছেন অনেকেই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা