এই মুহূর্তে

খাতা খুলল বিএনপি, ঝিনাইদহ-১ আসনে জয়ী তারেকের দলের প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ঝিনাইদহ-১ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই আসনে জয়ী হয়েছেন ইউনূস সরকারের জমানায় অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পেয়েছেন  ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সালেহ মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। অর্থা‍ৎ ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। পাশাপাশি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের মূলচক্রী নাহিদ ইসলাম, সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারিরাও এগিয়ে রয়েছেন। ঢাকা-১৭ আসনে প্রত্যাশিতভাবেই এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে প্রথমে এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছেন জামায়াতের আমীর শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদের ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলতে শুরু করে। কোথাও ব্যালট পেপার লুটের চেষ্টা, কোথাও ছাপ্পা ভোট, কোথাও রাজনৈতিক দলের এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার খবর পাওয়া গিয়েছে। ভোট লুটের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও। নানা ঘটনায় দেশের ছয় জেলা থেকে সাত জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে অসুস্থতাজনিত কারণে। একজন মারা গিয়েছেন ধাক্কাধাক্কিতে আহত হয়ে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ৪৭.৯১ শতাংশের মতো ভোট পড়েছে। ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি বুথের ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।যদিও এ বিষয়ে কমিশন কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। বহু বুথেই বিকেল সাড়ে চারটের পরে ভোট গণনা শুরু হয়। ফলাফল জানতে বুথের সামনে সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

 

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ