আমেরিকার হামলা রুখতে হরমুজ প্রণালী আংশিক বন্ধ করল ইরান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-এর একটি অংশ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন সময়ে এই ঘটনা ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডের জেনেভা শহরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যে বসেছে।

হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর জ্বালানি বিশ্ববাজারে পৌঁছানোর অন্যতম প্রধান সমুদ্রপথ। ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এ পথ দিয়ে পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত মোট ক্রুডের  প্রায় ৩১ শতাংশ। এজন্য এটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ   পয়েন্ট’গুলোর মধ্যে এটি একটি বলা হয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘অয়েল চোক পয়েন্ট’গুলোর মধ্যে একটি বলা হয়।ইরানের ভাষ্য অনুযায়ী, ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামের মহড়ার অংশ হিসেবে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মহড়ার সময় একটি গোলাবর্ষণের এলাকা নির্ধারণ করা হয়, যা প্রণালীতে নৌ চলাচলের মূল রুটের সঙ্গে আংশিকভাবে মিলে গেছে। ফলে কয়েক ঘণ্টার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়। আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গাইডিং প্রিন্সিপলস’ নিয়ে সমঝোতায় পৌঁছানো গেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। আন্তর্জাতিক বাজারে এ খবরের প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম ১.৮ শতাংশ কমে ৬৭.৪৮ ডলার, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০.৪ শতাংশ কমে ৬২.৬৫ ডলার হয়েছে।

বিশ্ব জাহাজ মালিকদের সংগঠন বিমকোর নিরাপত্তা প্রধান জ্যাকব লারসেন জানিয়েছেন, সাময়িক নিয়ন্ত্রণ বড় ধরনের ব্যাঘাত তৈরি করবে না, তবে প্রণালীতে জাহাজ চলাচলে সামান্য বিলম্ব ও অসুবিধা হতে পারে।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর