দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবারও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এই ঘটনায় শোকস্তব্ধ মালদার হবিবপুর ব্লকের নিমবাড়ি এলাকা। মৃত শ্রমিকের নাম উৎপল সরকার (৩৫)। সোমবার কর্মস্থলে দুর্ঘটনার শিকার হন তিনি। শুক্রবার সেই দুঃসংবাদ এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে জীবিকার সন্ধানে বেঙ্গালুরুতে যান উৎপল। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। সোমবার কাজ চলাকালীন একটি নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে উৎপলের দেহ গ্রামে ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: ৩০০ টাকার টিকিট ২ হাজারে বিক্রি, শান্তিনিকেতনের হেরিটেজ ওয়াকে কালোবাজারির অভিযোগ

উৎপল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অকাল মৃত্যুতে পরিবার কার্যত দিশাহারা। স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে কীভাবে সংসার চলবে-এই প্রশ্নই এখন তাঁদের ভাবনায় ঘুরপাক খাচ্ছে। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন উৎপলের স্ত্রী। কান্নায় বারবার বলছেন, “ওই তো আমাদের সব ছিল।”

খবর পেয়ে শুক্রবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির নির্দেশে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৌগত সরকার মৃতের বাড়িতে যান। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সম্ভাব্য সবরকম সহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন। রাজনৈতিক মতভেদ ভুলে স্থানীয় বাসিন্দারাও পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ