SIR : বিচার বিভাগীয় নজরদারিতে শুরু থমকে থাকা নথি যাচাইয়ের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিচার বিভাগীয় নজরদারিতে শুরু  এসআইআর-র নথি যাচাইয়ের কাজ। সোমবার সকাল থেকেই জুডিশিয়াল অফিসাররা শুরু করেছেন নথি যাচাই করার কাজ। কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা সকল নথি খতিয়ে দেখছেন। তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করবেন এঁরাই। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন তাঁরা। রবিবার তাঁদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। বিধানসভাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। সেইমতো দায়িত্ব পালন করছেন তাঁরা।

দায়িত্বপ্রাপ্ত বিচারকদের দেওয়া হয়েছে লগইন আইডি। ওটিপি দিয়ে লগইন করতে হবে। লগ ইন করে নিজের নির্ধারিত বিধানসভা বাছাই করে বুথ ভিত্তিক পার্ট নম্বর থাকবে। সেখান দিয়ে ভোটারদের নামের লিস্ট বের করতে হবে। সেখান দিয়ে সিরিয়াল নম্বর-সহ ভোটারের নামের পাশে দু’টি অপশন থাকবে। একটায় ক্লিক করলে দেখা যাবে ভোটারের এনিউমারেশন ফর্ম, তাঁর দেওয়া সমস্ত ডকুমেন্ট দেখা যাবে। অন্যটিতে থাকবে ERO, AERO, MICRO OBSERVER, BLO-র পরিচয়, সঙ্গে স্ক্রুটিনিতে কী বলা হয়েছে, সেটিও জানানো থাকবে। এই সবকিছু যাচাি করে দেখা হবে। সেখানে থাকবে রিজেক্ট ও অ্যাক্সেপ্ট। পর্যবেক্ষণের পর তিনি সব সিদ্ধান্ত নেবেন। 

জানা গিয়েছে, এসআইআর-র নথি যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে বলা হয়েছিল। হাইকোর্টের বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল জাজ নিয়োগ করতে হবে। তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ করতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের। রবিবার উত্তর কলকাতায় বিভিন্ন আদালতের বিচারকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে জুডিশিয়াল অফিসারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। রবিবার মূলত সেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ বোঝানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার জন্য খুব বেশি সময় হাতে নেই। কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে যে সকল জুডিশিয়াল অফিসারদের তালিকা বের করা হয়েছে তাদের জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হয়। নথি যাচাই প্রক্রিয়া কীভাবে হবে, তার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, পরিবারের মায়ের খেয়াল রাখুন

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের