ইউক্রেনে বিস্ফোরণে মহিলা পুলিশ অফিসার নিহত, আহত ২৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ২৩ বছর বয়সী এক মহিলা পুলিশ অফিসার। আহত হয়েছেন অন্তত ২৫ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে।

সূত্রের খবর ,  একটি দোকানে চুরি ও ভাঙচুরের অভিযোগ পেয়ে টহলরত বাহিনী ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পরপরই ডাস্টবিনে লুকিয়ে রাখা বিস্ফোরক থেকে প্রথম বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর দ্বিতীয় টহল দল ঘটনাস্থলে পৌঁছলে আরেকটি বিস্ফোরণ হয়। পরপর দুটি বিস্ফোরণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, নিহত অফিসার ভিক্টোরিয়া শপিলকা (২৩)। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় থেকেই তিনি দায়িত্ব পালন করছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভির দাবি, হামলায় জড়িত ব্যক্তি একজন ইউক্রেনীয় নারী। স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানান, যৌথ অভিযানে ৩৩ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার  করা হয়েছে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভন অঞ্চলের বাসিন্এছঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর