কেন বাদ সহ অধিনায়ক অক্ষর? প্রশ্ন তুলে টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা রবিচন্দ্রন অশ্বিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পর উঠছে শুরু করেছে একাধিক প্রশ্ন। খেলার ফর্ম, পরিকল্পনা নিয়ে চর্চা তুঙ্গে। রবিবারের খেলায় ভারতীয় দল প্রোটিয়াদের কাছে ৭৬ রানে পরাজিত হয়েছে যা বিশ্বকাপে প্রথম হার। তবে এই হারের পরে যা নিয়ে সবেচেয়ে বেশি চর্চা হচ্ছে তা হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া ম্যাচে ভারতের প্রথমে একাদশে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে সুযোগ না দেওয়া। টিমের সহ অধিনায়কের মত একজনকে কেন বসিয়ে রাখা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে অক্ষরের চেয়ে কেন দলে ওয়াশিংটন সুন্দরকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? সুপার এইটে প্রথম একাদশ থেকে অক্ষরকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

প্রাক্তন ভারতীয় স্পিনার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, অক্ষর প্যাটেল টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় এবং তিনি অসংখ্যবার কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেছেন। যদিও রবিচন্দ্রন অশ্বিন স্বীকার করেছেন যে বামহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে খেলানো কৌশলগতভাবে সঠিক হতে পারে, তবে অক্ষরের অবদান উপেক্ষা করা যায় না। রবিচন্দ্রন অশ্বিন বলেন, “আমি ১০০ শতাংশ একমত যে বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করা উচিত। কিন্তু অক্ষর প্যাটেল টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার সেরা খেলোয়াড়। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যখন ভারতীয় দল সমস্যায় ছিল, অক্ষর প্যাটেল বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে ১৭০-এর উপরে নিয়ে গিয়েছিলেন। কোহলির অভিজ্ঞতা ছিল, কিন্তু অক্ষর কারও থেকে পিছিয়ে নেই।”

আরও পড়ুন: ‘তোমার দায়িত্ব ছিল…’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলকের ফর্ম নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য গাভাস্কারের

এই প্রসঙ্গে ভারতের সহকারী কোচ শন টেন ডোয়েশ্যাট অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে ওয়াশিংটন সুন্দর বামহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাওয়ারপ্লে এবং ম্যাচে উভয় ক্ষেত্রেই আরও কার্যকর বিকল্প ছিলেন। তবে, সুন্দর ম্যাচে মাত্র দুটি ওভার বল করতে পেরেছিলেন, ১৭ রান দিয়েছিলেন। ব্যাট করার সময় তিনি ১১ বলে ১১ রান  করেছিলেন।  পরবর্তী দুটি সুপার ৮ ম্যাচ এখন ভারতের কাছে ‘ডু অর ডাই’ পরিস্থিতি। অনেকেই বলছেন টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে কৌশলের নামে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসকে উপেক্ষা করা ঠিক হবে কিনা। এত সমালোচনা, চর্চা। বিতর্কের পর আগামী খেলায় ভারতের সহ অধিনায়ককে ময়দানে দেখা যাবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।  

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর