বৃদ্ধস্য‌ তরুণী ভার্যা, ২২ বছরের তরুণীকে ভালবেসে নিকাহ্ ৭০ বছরের পাকিস্তানির

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  “বয়স কেবল একটি সংখ্যা মাত্র”, এই কথাই ফের একবার প্রমাণ করলেন ৭০ বছরের বৃদ্ধ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর বিয়ে করেছেন ২২ বছরের এক তরুণীকে । তার পরেই তিনি বলেছেন ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’। তাঁর এই পদক্ষেপ ও মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে। 

অসম বয়সে কেউ বিয়ে করলেই সেটা সমজে চর্চার বিষয় হয়ে ওঠে। ৭০ বয়সের বৃদ্ধ ২২ বছরের তরুণীকে বিয়ে করায় স্বাভাবিক ভাবেই সকলের নজর কেড়েছে বিষয়টি। খবর জানাজানি হতেই  কন্টেন্ট ক্রিয়েটররা ৭০ বছর বয়সী হাকিম বাবর জিয়ার বাড়িতে ছুটে  যান। সকলে তাঁর কাছে এমন  সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ জানতে চান। সকলের প্রশ্নের উত্তরে একটুও বিরক্ত না হয়ে হাকিম বাবর জানান,  তাদের  বিয়ে  পারিবারিকভাবে এবং প্রেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম, বিশেষ করে আমার স্ত্রীই প্রথমে প্রেমে পড়েছিলেন। এরপর আমরা নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছি।’  বৃদ্ধের এই কথায় সায় দেয় ২২ বছরের তরুণী স্ত্রীও। জানান তাঁরা চাপে পড়ে নয় বরং ভালোবেসে বিয়ে করেছেন। 

আরও পড়ুন: সাতসকালে হাওড়ায় শুটআউট, প্রোমোটারকে গুলি করে খুন, প্রকাশ্যে হাড়হিম করা ভিডিও

বাবর অসম বয়সে বিয়ে নিয়ে বলেন “বয়স কেবল একটি সংখ্যা। হৃদয় থেকে তরুণ থাকা উচিত। আমার স্ত্রী ডিভোর্সি ছিলেন। তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই।’ নববধূ তার স্বামীর কথার  সঙ্গে তাল মিলিয়ে বলেন, সত্যিকারের ভালোবাসায় বয়স কোন ব্যাপার না। তিনি বলেন, “যদি আপনি এমন একজন সঙ্গী খুঁজে পান যিনি সত্যিই আপনার যত্ন নেন, তাহলে আপনার বিয়েতে দেরি করা উচিত নয়। তিনি আরও বলেন যে, সোশ্যাল মিডিয়ার সমালোচনায় তিনি বিরক্ত নন।”  জানা  গিয়েছে এই দম্পতি ঈদের পর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন এবং তারপর নেদারল্যান্ডসে মধুচন্দ্রিমা সারবেন। 

 

‘রাজা হিন্দুস্তানি’-তে আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের