মঙ্গলকোট কেন্দ্রে তৃণমূল প্রার্থী কে?‌ বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়তেই গুঞ্জন তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলই প্রার্থী তালিকা তৈরি করছে বিধানসভা কেন্দ্র ধরে ধরে। এই প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। শুধু ঘোষণা বাকি। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলেই ঘোষণা করে দেওয়া হবে প্রার্থী তালিকা দলের। এই কথা জানাজানি হয়ে যেতেই এবার‌ তৃণমূলের বিধায়ক প্রার্থী পদে পরিবর্তন চেয়ে পোস্টার পড়ল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে মঙ্গলকোটের নানা প্রান্তে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ একটি বিশেষ পোস্টার পড়ে। সেটা দেখার পর থেকেই নানা গুঞ্জন শুরু হয়েছে। কারণ ওই পোস্টারে লেখা আছে, ‘‌বর্তমান বিধায়কের আচরণ এবং ভাবমূর্তিতে জনগণ হতাশ। তাই দুর্নীতিমুক্ত গ্রহণযোগ্য নতুন প্রার্থী চাই ২০২৬ বিধানসভা নির্বাচনে। মঙ্গলকোট এখন ঐক্যবদ্ধ, স্বচ্ছ প্রার্থী একমাত্র সিদ্ধান্ত।’‌ এই পোস্টার পড়তেই কে বা কারা ফেলেছে তা নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। এটা কি তৃণমূলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে?‌ নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা?‌ এই প্রশ্নও উঠেছে।

অন্যদিকে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর বদল চেয়ে যে এই পোস্টার পড়েছে তা বিলক্ষণ সকলে বুঝতে পারছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী যে এই পোস্টার লাগিয়েছে সেটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনা নিয়ে নানা তথ্য সামনে এলেও অপূর্ববাবু তা নিয়ে মুখ খুলতে চাননি। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এই পোস্টার কাণ্ড নিয়ে বলেন, ‘‌কী পোস্টার, আমি দেখিনি। কে লাগিয়েছে, আমি জানিও না। আমার কিছু বলার নেই। দল যা ভাল বুঝবে, করবে।’‌ এখন ঘাসফুলের যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেখানে অপূর্ব চৌধুরীর নাম আছে কিনা জানা যায়নি।

এছাড়া মঙ্গলকোটের দলীয় সংগঠন দীর্ঘদিন ধরে সামলেছেন অপূর্ব। দলের ব্লক সভাপতি হয়ে কাজ করেছেন। তার উপর অপূর্ব চৌধুরী বরাবর অনুব্রত মণ্ডলের অনুগামী বলেই পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মঙ্গলকোটের তৎকালীন বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীকে সরিয়ে টিকিট দেওয়া হয় অপূর্ব চৌধুরীকে। তাতে অনুব্রতর ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। এখন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলকোটের সংগঠন দেখেন। অপূর্বকে নিয়ে এমন পোস্টার পড়তেই বিড়ম্বনায় পড়েছে জেলা পার্টি। তৃণমূল অবশ্য অভিযোগ করেছে, বিজেপি এই পোস্টার লাগাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‌এটা বিজেপির কাজ। দলের মধ্যে ভুল বোঝাবুঝি ও অশান্তি তৈরি করতে এসব করছে।’‌

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা