বিদেশ নয়, বাংলার পাহাড়েই মিলবে টিউলিপের রঙিন স্বর্গ, রইল হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙিন টিউলিপ মানেই কি নেদারল্যান্ডস, কাশ্মীর বা হিমাচল? একদমই না! বসন্ত এলেই পশ্চিমবঙ্গের পাহাড়ে পাহাড়ে ফুটে ওঠে টিউলিপের অপূর্ব বাহার। মার্চ-এপ্রিল মাসে ঠাণ্ডা হাওয়া, নীল আকাশ আর রঙিন ফুল -সব মিলিয়ে ছোট্ট উইকএন্ড ট্রিপে ইউরোপীয় আমেজ পেতে চাইলে বাংলার এই জায়গাগুলিই হতে পারে আপনার সেরা গন্তব্য। 

বাংলায় কোথায় দেখবেন টিউলিপ?
মিরিক: দার্জিলিং জেলার শান্ত পাহাড়ি শহর মিরিক বসন্তে টিউলিপের জন্য আলাদা আকর্ষণ তৈরি করেছে। স্থানীয় উদ্যান ও কিছু রিসর্টে রঙিন টিউলিপ সারি বেঁধে ফুটে থাকে। এনজেপি বা বাগডোগরা থেকে গাড়িতে ২-৩ ঘণ্টা। সঙ্গে সুমেন্দু লেক, কমলা বাগান আর পাহাড়ি ভিউ-সবই একসঙ্গে।

আরও পড়ুন: রোজার শেষে বেলের শরবত খাচ্ছেন? জানুন কতটা উপকারী!

দার্জিলিং: কুইন অফ দ্য হিলস দার্জিলিং বসন্তে আরও রঙিন হয়ে ওঠে। সরকারি উদ্যান ও হোটেল চত্বরে টিউলিপ চাষ হয়, যা মার্চে পূর্ণ সৌন্দর্যে ধরা দেয়। টাইগার হিল, বাতাসিয়া লুপ, চা-বাগান-সব মিলিয়ে ট্রিপ জমে যায়।

কালিম্পং: অর্কিডের জন্য পরিচিত কালিম্পং এখন টিউলিপের জন্যও নজর কাড়ছে। পাহাড়ি হাওয়ায় রঙিন ফুলের সারি মন ভরিয়ে দেয়। দেলো পার্ক আর তিস্তার দৃশ্য বাড়তি প্রাপ্তি।

কার্শিয়ং: শান্ত কার্শিয়ংয়ে কিছু ব্যক্তিগত গার্ডেনে দেখা যায় টিউলিপ। চা-বাগান, ঈগলস ক্রেগ আর ঐতিহ্যবাহী টয় ট্রেন ভ্রমণ ট্রিপকে আলাদা মাত্রা দেয়।

লাভা: নির্জন লাভায় বসন্তে স্থানীয় নার্সারি ও হোমস্টেতে টিউলিপসহ নানা মৌসুমি ফুল ফুটে ওঠে।

রিশপ: কাঞ্চনজঙ্ঘার ভিউ আর রঙিন ফুলে ভরা রিশপ একেবারে শান্ত, ভিড়হীন স্বর্গ।

চটকপুর: দার্জিলিংয়ের কাছে ছোট্ট ইকো-ভিলেজ চটকপুরে বসন্তে গ্রাম্য বাগানে টিউলিপ দেখা যায়। সূর্যোদয় আর জঙ্গল ট্রেইল মিস করবেন না।

মার্চ-এপ্রিলই টিউলিপ দেখার সেরা সময়। যাওয়ার আগে স্থানীয় হোটেল বা নার্সারিতে ফুল ফোটার খবর জেনে নিন। হালকা শীতের পোশাক রাখুন আর সকালবেলাতেই ফুল দেখার প্ল্যান করুন। তখনই রঙ সবচেয়ে উজ্জ্বল থাকে।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর