আচমকাই গোয়া সফর বাতিল করলেন অভিষেক!

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় নির্বাচন। সেই নির্বাচনেই ভোটে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেপ্টেম্বর মাসে গোয়ায় দলের সংগঠন খুলে চমক দিয়েছে ঘাসফুল শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় নির্বাচন। সেই নির্বাচনেই ভোটে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেপ্টেম্বর মাসে গোয়ায় দলের সংগঠন খুলে চমক দিয়েছে ঘাসফুল শিবির। মাত্র ছ’মাসেই গোয়ায় দলের সংগঠনের বিস্তার করেছে তৃণমূল। ভোটের জন্যই প্রচারে ব্যস্ত গোয়ার তৃণমূল প্রার্থীরা। যা তদারকি করতে ও প্রচারের জন্য গোয়ায় বারবার যাচ্ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহের পর সোমবার ফের গোয়ায় যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু অনিবার্য কারণ বশত সেই সফর বাতিল করেছেন অভিষেক। সূত্রের খবর, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের সফরে উত্তরপ্রদেশে যাচ্ছেন তাই দলের সংগঠন দেখতে কলকাতাতেই থাকবেন অভিষেক।

এছাড়াও পুরভোটে প্রার্থী পদ ঘোষণার পর থেকেই দিকে দিকে অশান্তি বেড়েছে। তা নিয়েও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারেন অভিষেক। তবে সোমে গোয়া না গেলেও চলতি সপ্তাহে একদিনের জন্য হলেও গোয়ায় যাবেন অভিষেক। কারণ আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের আগে দলের প্রার্থীদের ভোকাল টনিক দেবেন অভিষেক। গত মাসে অভিষেকের উপস্থিতিতে গোয়ায় তৃণমূল প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। প্রথম দফায় মোট ১১টি আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। সে রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাওকে টিকিট দেন তৃণমূল। জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে কয়েকটি আসন ছাড়া হয়। সেই সঙ্গে কংগ্রেস বা অন্য কোনও দলের সঙ্গে প্রাক নির্বাচনী সমঝোতার জল্পনায় কার্যত ইতিও টেনে দেয় তৃণমূল।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট