আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তন ভারত অধিনায়কের মুকুটে নতুন পালক, বিগ বস এর সঞ্চালক সৌরভ

নিজস্ব প্রতিনিধি :একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। বিশ্বকাপ ঘিরে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুপিতে যুক্ত হচ্ছে নতুন পালক। এ বার ভারতের অন্যতম জনপ্রিয় টিভি শো বিগ বস–এর বাংলা ভার্সনে প্রধান সঞ্চালক হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এর আগেও  বিগ বস বাংলায় দুইবার হয়েছে। কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। ফলে নিয়মিত করা সম্ভব হয়নি। প্রথমবার ২০১৩ সালে বিগ বস হিসেবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর আবার যখন শুরু হয় তখন সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় টলিউড তারক জিৎ কে। কিন্তু সেই সময়েও দাগ কাটতে পারেনি।

সূত্র মারফত যেটা জানা গিয়েছে, আগামী ৬ মার্চ ইডেনে একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সৌরভের বিগ বস সঞ্চা‍লনা করার কথা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে। এর ফলে দাদাগিরি অনুষ্ঠানের সঞ্চালনা থেকে সরে আসতে পারেন বলেই সংশ্লিষ্ট মহল মনে করছেন। এই শো কে আরো জনপ্রিয় করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ইভেন্ট কে যোগ করা হচ্ছে। মনে করা হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থাকায় এই বিগ বস শো আরো জনপ্রিয় হয়ে উঠবে। একসময় দাদাগিরি অনুষ্ঠান সঞ্চালনা করে জনপ্রিয় শিখরে তুলেছিলেন তিনি এবার সেই পথেই বিগ বস কে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রযোজনা সংস্থার।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ