আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আগে মতুয়াদের সামনে নাগরিকত্বের মুলো ঝোলালেন মোদি

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনায় ঠাকুরনগরে গিয়ে মতুয়াদের মন জয়ে ফের নাগরিকত্বের ‘মুলো’ ঝোলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট বৈতরণী পার করতে মতুয়াদের নানান আশ্বাস দিয়েছেন মোদি। আজ, রবিবার বনগাঁয় ঠাকুরনগরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই মতুয়াদের মন জয়ে নাগরিকত্বের টোপ দেন প্রধানমন্ত্রী। ২০২১-এ বাংলাদেশের ওরাকান্দিতে যাওয়া থেকে বড় মার দর্শন সব বিষয় নিয়েই এদিন বক্তব্য রাখেন মোদি।

আরও পডুন: ভোটের শেষ রবিবারে রণক্ষেত্র লিলুয়া, ভোজপুরি তারকা রবি কিষানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড

তিনি বলেন, ‘আজ আবার সুযোগ হলে এখানে আসব। ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বড়মাকে প্রণাম জানাই। এই অনুভূতি সারা জীবন থাকবে। এত মানুষ এসেছেন আশীর্বাদ দিতে, এটা আমাদের সৌভাগ্য। অনেক স্মৃতি সতেজ হল। ৪-৫ বছর আগে, সীমান্তের ওপারে ওরাকান্দি যাওয়ার সুযোগ হয়। সেখানে মতুয়াদের সঙ্গে দেখা হয়। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম গিয়েছিলাম। মন্দিরে পুজো করেছিলাম। বড়মার আশীর্বাদ যখন নিতে গিয়েছিলাম, তার মমতা আমায় বিভোর করেছিল। এই আত্মীয়তা ভুলব না।’ একই সঙ্গে মোদি মতুয়াদের আশ্বস্ত করে বলেন, ‘তৃণমূল যে মিথ্যাপ্রচার করছে, তার থেকে সাবধান হতে হবে। এরা প্রকাশ্যে সিএএ-র বিরোধিতা করে। তারা কি আপনাদের ভালো চায়? কেউ তৃণমূলকে ভোট দিলে নিজের পূর্বপুরুষকে দুঃখ দেব। বনগাঁ থেকে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিচ্ছি, যারা অবৈধ ভাবে প্রবেশ করেছেন, তারা ২৯ এপ্রিলের আগে বাংলা, ভারত ছেড়ে দিন। নয়তো, ৪ মের পরে সব অনুপ্রবেশকারীকে খুঁজে বার করা হবে। তৃণমূল কাউকে বাঁচাতে পারবে না।’

মতুয়াদের নিয়ে বলতে গিয়ে স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। তিনি ঠাকুরনগরের সভা থেকে বলেন, ‘কলকাতা থেকে জয়ী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন ২৪ পরগনা, নদিয়া থেকে অনেক সমর্থন পেয়েছিল জনসংঘ। পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁদের কথা বলেছিলেন। শরণার্থীদের প্রবক্তা মনে করা হয় শ্যামাপ্রসাদকে। দেশভাগ থেকে আজ পর্যন্ত সব শরণার্থীরা আমাদের দায়িত্ব দিয়েছে। তাঁদের চিন্তা করা ভারতের ঐতিহাসিক দায়িত্ব। সে জন্যই আমি সিএএ এনেছিলাম। এর আগে সেই কাজ কেন হয়নি? মতুয়া, নমশূদ্রদের বলব, আপানদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে, সব অধিকার দেওয়া হবে, যা ভারতের সব নাগরিকরা পান। এটা মোদির গ্যারান্টি।’

Published by:

Share Link:

More Releted News:

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

কে এগিয়ে, কে পিছিয়ে? ভোটের পরিসংখ্যান নিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় চুলচেরা বিশ্লেষণে দলীয় কর্মীরা

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

অশোকনগরে নীতিন নবীন সিআরপিএফের গাড়ি চড়ে এলেন শেষ রবিবারের প্রচারে

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ