আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি তাঁর বয়সকে রীতিমত ডোন্ট কেয়ার করেই এগিয়ে চলেছেন। বর্তমানে ৪১ বছর বয়স হলেও তিনি যথেষ্ট ফিট। এখনও সেরা ফর্মেই রয়েছেন। তরুণ ফুটবলারদের কাছে রোনাল্ডো তাই আইকন। তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁর ফিটনেস নিয়ে সবসময় আলোচনা হয়। এই বয়সেও যেভাবে ফিটনেস বজায় রেখে শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি তা আলোচিত বিষয়। রোনাল্ডোর এমন পারফরম্যান্স ও ফিটনেসের পিছনে সঠিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন রয়েছে। এমনই জানিয়েছেন তাঁর প্রাক্তন শেফ জর্জিও বারোনে।

আরও পডুন: ২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জিও বারোনে জানিয়েছেন, ‘রোনাল্ডো দৈনন্দিন জীবন একটি রুটিনের মধ্য দিয়ে যায়। সেভাবে কোনও গোপন সূত্র নেই। তাঁর কাছে সঠিক খাদ্যাভ্যাস আগে প্রাধান্য পায়। খুবই সাধারণ খাবার খান। তবে যেটাই খান সেটা অত্যন্ত শৃঙ্খলা মেনে ও স্বাস্থ্যকর। এরকম ভাবার কোনও কারণ নেই যে তারকা ফুটবলার মানেই তাঁদের সব কিছু আলাদা। রোনাল্ডো সাধারণত প্যাকেটজাত ও ময়দাজাতীয় খাবার এড়িয়ে চলেন। প্রাকৃতিক উপাদানের খাবারই বেশি পছন্দ করেন তিনি। যেমন তাজা শাকসবজি, চিকেন, মাছ, ডিম। এছাড়াও বাড়ির তৈরি হালকা মশলা দিয়ে খাবার, লাল চা, শসা ইত্যাদি থাকে তাঁর পাতে।’

শুধু তাই নয়। বারোনে আরও জানিয়েছেন, ‘অতিরিক্ত জাঙ্ক ফুড, চিনি এবং সফট ড্রিঙ্কস থেকে দূরেই থাকেন রোনাল্ডো। রাতে পেট ভর্তি খাবার কোনও দিনই খান না। পর্যাপ্ত পরিমাণে ঘুমোন তিনি। বেশি রাত জাগা পছন্দ করেন না। এছাড়াও সময়মত জিমে গিয়ে ব্যায়াম করা, সঠিক ওয়ার্কআউট এমনকি সাঁতার কাটা সব কিছুই করেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, সঠিক শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করলে যে কারোর পক্ষেই এমনটা সম্ভব।’

Published by:

Share Link:

More Releted News:

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

মানসিক চাপ ও মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? সমাধানের উপায় জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

একসময় ছিল শ্মশানভূমি, এখন ভিড়ে ঠাসা পর্যটনকেন্দ্র! গুজরাটের এই বিচে কী এমন রহস্য লুকিয়ে?

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ