ব্যাট হাতে ভয়ঙ্কর তাণ্ডব, ইডেনেই বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড অ্যালেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার কিউই ব্যাটারদের ঝড় দেখল কলকাতাবাসী সহ গোটা বিশ্ব। দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।  বিশেষ করে  ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ের সাক্ষী থাকল গোটা ক্রিকেট দুনিয়া।  ফিন অ্যালেন মাত্র ৩৩ বলে এক অসাধারণ ১০০ রানের ইনিংস খেলেন। মার্কো জ্যানসেনের বলে চার মেরে তিনি তাঁর লক্ষ্যে পৌঁছে যান। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম শতরান। অ্যালেন কলকাতার মাঠে চার-ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড  গড়েছেন। 

ইডেনের মাঠে ১০০ রান করতে ১০টি চার ও ৮টি ছয় মেরেছেন। অ্যালেনের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে কার্যত নাজেহাল হতে হল দক্ষিণ আফ্রিকার বোলারদের। টিম সাইফার্টকে আউট করলেও অ্যালেনকে কোনও ভাবেই আউট করতে পারলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা।  

ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রীতিমত ঝড় তুলেছেন কিউই দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। তাঁদের ব্যাটিংয়ের কাছে কার্যত টিকতেই পারল না দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। ২০ ওভার শেষ হওয়ার আগেই নির্ধারিত রান তুলে নেয় নিউজিল্যান্ড। ৪৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে ১৭৩ রান করে  নিউজিল্যান্ড। অর্থাৎ প্রথম দল হিসেবে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। সেমিফাইনালে মাত্র এক উইকেট হারিয়ে জয়ী হয়েছে কিউইরা।

আরও পড়ুন: ইডেনে অ্যালেন টর্নেডোয় খড়কুটোর মতো উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

৩৩ বলে ৫৮ রান করে বোল্ড হন সাইফার্ট। রাবাদা দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে দেন। ভাঙে ১১৭ রানের জুটি। অন্যদিকে  মাত্র ১৯ বলে  অর্ধশতরান করেছেন   ফিন অ্যালেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই দ্রুততম  অর্ধশতরান। এবারের বিশ্বকাপে এটি যৌথভাবে দ্রুততম। অন্যদিকে ২৮ বলে  অর্ধশতরান করেছেন  সাইফার্ট। এবারের বিশ্বকাপে এটি তাঁর তৃতীয়  অর্ধশতরান। অন্যদিকে ফিন ফিন অ্যালেন ৩৩ বলে শতরান করেছেন।

 ফিন অ্যালেন ও টিম সাইফার্ট পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছেন। ৮ বলে ২০ রান করেছেন ফিন অ্যালেন, ১৬ বলে ২৮ রান করেছেন টিম সাইফার্ট।  নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ১৬৯  রানেই থমকে  যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুধবার (৪ মার্চ) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে প্রোটিয়ারা। ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন বুক চিতিয়ে লড়াই না করলে চরম লজ্জার মুখে পড়তে হতো ‘চোকার্স’ খেতাব পাওয়া দক্ষিণ আফ্রিকাকে। এদিন নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি ও কোল ম্যাকনকি ২টি করে উইকেট নিয়েছেন।

ফাইনালে ওঠার লড়াইয়ে এদিন প্রথম একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা, অলরাউন্ডার মার্কো জানসেন ও অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজকে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা, গতিময় পেসার আনরিখ নোখিয়ে ও  তরুণ পেসার কিউনা মাফাকা। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম একাদশে একটি পরিবর্তন ঘটিয়েছে। ইশ সোধির জায়গায় দলে ঠাঁই পেয়েছে জিমি নিশাম। টস জিতে এদিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রোটিয়াদের জোড়া ধাক্কা দেন কিউই বোলার কোল ম‍্যাকনকি। পরপর দুই বলে কুইন্টন ডি কক (১০) ও রায়ান রিকেলটনকে (০) ফেরান। ম‍্যাকনকিকে চার মারার পর উড়িয়ে মারার চেষ্টায় কক মিড অনে লকি ফার্গুসনের হাতে ধরা পড়েন। পরের বলে কাট করে শর্ট থার্ড ম‍্যানে ধরা পড়েন রিকেলটন। নতুন ব‍্যাটসম‍্যান ডেওয়াল্ড ব্রেভিসের ব‍্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বল; গড়িয়ে যায় বাউন্ডারিতে। স্লিপে কোনও ফিল্ডার থাকলে ম‍্যাকনকির হ‍্যাটট্রিক হয়েও যেতে পারত! চতুর্থ ওভারে আক্রমণে আসেন লকি ফার্গুসন। বলে ফ্লিক করেন মার্করাম। ঠিকঠাক টাইমিং না হওয়ায় ক‍্যাচ যায় মিড উইকেট। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি রাচিন রবীন্দ্র। প্রথম পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ২ উইকেটে ৪৮।

অষ্টম ওভারে বল করতে এসে প্রোটিয়া অধিনায়ক মার্করামকে ফেরান রাচিন রবীন্দ্র। ক্যাচ ফস্কানোর প্রায়শ্চিত্ত করেন। ২০ বলে ১৮ করে আউট হন মার্করাম। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। দশম ওভারে বল করতে এসে মিলারকে ফেরান রাচিন। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে ফিরে যান ডেওয়াল্ড ব্রেভিস (৩৪)। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে প্রোটিয়ারা।

এর পর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন স্টাবস ও মার্কো জানসেন। দুজনে ৭৩ রান যোগ করে দলকে ১৫০ রানের গণ্ডিতে পৌঁছে দেন। ১৯তম ওভারের প্রথম বলে ফেরেন স্টাবস (২৯)। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান মার্কো জানসেন। তিনি অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে প্রোটিয়াদের জোড়া ধাক্কা দেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। তৃতীয বলে ফেরান করবিন বসকে (২)। পরের বলে কাগিসো রাবাদাকে (০)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেন ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ