ওষুধের ব্যাচ নম্বর বিতর্কে এবার ‘অ্যাকশন মোডে’ স্বাস্থ্য দপ্তর, বাতিল হতে পারে লাইসেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওষুধের ব্যাচ নম্বর নিয়ে গরমিলের অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ড। সংশ্লিষ্ট ওষুধের দোকানদারকে শোকজ নোটিস পাঠিয়ে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দোকানটির ওষুধ বিক্রির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বলেও জানানো হয়েছে। প্রয়োজনে ওই দোকানে হঠাৎ করেই পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন ওষুধের দোকানে নজরদারি বাড়াতে সারপ্রাইজ ভিজিটের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য দফতরও। রাজ্য ড্রাগ কন্ট্রোল কী পদক্ষেপ নিচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সূত্রের খবর। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্বাস্থ্য দফতর ও ড্রাগ কন্ট্রোল বোর্ড যৌথভাবে কাজ করবে বলেও জানা গেছে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ বিএলও-র, আতঙ্কে মৃত ১ ভোটারও

বিশেষজ্ঞদের মতে, ওষুধের এক্সপায়ারি ডেট যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও অনেক ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ব্যাচ নম্বর। কারণ, কোনও নির্দিষ্ট ব্যাচে ত্রুটি ধরা পড়লে সেই নম্বরের ভিত্তিতেই বাজার থেকে সংশ্লিষ্ট ওষুধ দ্রুত তুলে নেওয়া যায়। অতীতে স্যালাইন কেলেঙ্কারি থেকে শুরু করে ওআরএস সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও ব্যাচ নম্বর ধরেই বাজার থেকে ওষুধ সরিয়ে নেওয়া হয়েছিল। এই বিষয়ে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের মতে, ব্যাচ নম্বর সংক্রান্ত এমন ভুল অত্যন্ত গুরুতর এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে শাস্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনও সংগঠনের নেই, তা সম্পূর্ণভাবে প্রশাসনের আওতাধীন বলেই তিনি জানান।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা