আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোসের উত্তরসূরি সুপ্রিম কোর্টে ‘মুখ পোড়ানো’ রবি, নিয়োগ নিয়ে শাহকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের মুখে আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে ইস্তফা দিয়েছেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লিতে গিয়েই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আনন্দ বোসের  জায়গায় সাংবিধানিক প্রধান হয়ে আসছেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। যিনি রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের একাধিক বিল আটকে রেখে সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়েছিলেন। শীর্ষ আদালতের তীব্র তিরস্কারের পরেই সুড়সুড় করে আটকে রাখা বিল চেড়েছিলেন। এমন এক বিতর্কিত ব্যক্তিকে বাংলার রাজ্যপাল পদে নিয়োগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতে সমাজমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে এবং শাহকে নিশানা করে লিখেছেন, ‘রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।’

বাংলার মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ