‘দিল্লি সরকার ফেলে দেব’, ধর্নার দ্বিতীয় দিনে বিজেপিকে হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, শনিবার ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে দিল্লির সরকার ফেলে দেওয়ার হুঙ্কার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা দাম বাড়ার প্রতিবাদে সুর সপ্তমে তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই মঞ্চ থেকেই আবার একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে বঙ্গভঙ্গ—সব বিষয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার যেখানে থাকবে, সেখানে এরা লুঠ করবে। গতকাল গ্যাসের দাম বাড়িয়েছে। আবার বলছে, ২১ দিন আগে থেকে গ্যাস বুক করতে হবে। আচ্ছা, এই ২১ দিন কার মাথা খাবেন আপনি? কী ভাবে রান্না করবেন? এগুলো তো আগে ভাবার দরকার ছিল। বিহারকে আগে ভাগ করেছে, এবার ফের বাংলাকে ভাগ করতে চাইছে। একবার বাংলাকে হাত দিয়ে দেখাক বিজেপি।’‌

অন্যদিকে বিজেপিকে তোপ দেগে রবিবার শহরের পথে মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনা নিয়ে ছাড়া হবে না কেন্দ্রের সরকারকে বলেও সুর চড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এরা মহিলা বিরোধী। বিজেপি সাবধান। ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেব, যাও। ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব। কাউকে ভয় দেখাচ্ছে, এখান থেকে ওখানে সরিয়ে দেব, আমাদের হয়ে কাজ করো। খবর আমরাও রাখি। তোমরা পেগাসাস করো, আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর কেউ রাখতে পারে না।’‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালবাসেন। এবারও সেই পথই ধরলেন।

এছাড়া রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁড়ি, কড়া নিয়ে প্রতিবাদের ডাক। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে মেয়েদের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর তোপ, ‘‌মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম কেটে দিয়েছে। আরে মেয়েদের ইচ্ছে তারা কার পদবি রাখবে। সে নিজের পদবি রাখতে পারে কিংবা স্বামীর পদবি রাখতে পারে। সেটা তাঁর ইচ্ছে। কমিশন ঠিক করার কে? কাল প্রতিবাদ হবে। যারা দিল্লিতে বসে রয়েছে, তারা মহম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই। এবারেও তো টিমটিম করে জ্বলছে। তেলের দাম বাড়ছে। ওদের তেল বাড়ছে। এত কিসের অহঙ্কার?‌ আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। বেশি কিছু করলে দিল্লি সরকার ফেলে দেব।’‌

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা,’ বললেন মুখ্যমন্ত্রী

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

ব্রাজিলের বিরুদ্ধে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না জাপান

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ