ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সমর্থন তৃণমূলের, সই করার সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস–সহ বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। সেখানেই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই বিতর্কের জন্য বিষয়টি তালিকাভুক্তও করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কংগ্রেস–সহ বিরোধীদের সঙ্গে অনাস্থা প্রস্তাবে সই করবে ঘাসফুল শিবির।

এদিকে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা (ইউবিটি), এনসিপি (শরদ)–সহ কয়েকটি বিরোধী দল ‘পক্ষপাতদুষ্ট আচরণে’র অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাবের নোটিসে সই করেছিল। তৃণমূলের মতে, সংসদের কাজের প্রক্রিয়া এবং বিরোধী দলগুলির বক্তব্য তুলে ধরার সুযোগ নিয়ে তাদের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। সেই প্রেক্ষিতেই স্পিকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের সঙ্গে একযোগে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার লোকসভার স্পিকার ওম বিড়লার অপসারণের বিষয়ে বিরোধীরা সরব হবেন। সংসদের ভিতরে ও বাইরে জোর সওয়াল হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আগের জমা করা নোটিসে তৃণমূলের কোনও সাংসদের সই ছিল না। তখন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কংগ্রেসের উদ্যোগে স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে তাতে তৃণমূলের সাংসদদের সই করতে কোনও আপত্তি নেই। তবে তার আগে বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া জোট’ দলগুলির যৌথ বিবৃতি চিঠি আকারে পাঠানো হোক। তারপর তিনদিন সময় দিয়েও যদি উত্তর না আসে তাহলে এই অনাস্থা প্রস্তাব আনা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দেন, সে প্রক্রিয়া মানলে তবেই তৃণমূল তাতে সই করবে। সংসদের দুই কক্ষেই বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ। ওম বিড়লা বিরোধীদের কথা বলতে দেন না বলে অভিযোগ তুলেছিলেন সাংসদরা।

তাছাড়া বিরোধীদের জমা দেওয়া ওই নোটিসে প্রায় ১১৮ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে। এবার সেখানেই সই করবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সংসদের কার্যপ্রণালী এবং বিরোধী দলের বক্তব্য তুলে ধরার সুযোগ নিয়ে তৃণমূল নেতৃত্বের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। তার জেরেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রশ্নে বিরোধী শিবিরের সঙ্গে একজোট হওয়া। সংবিধানের ৯৪(সি) অনুচ্ছেদের আওতায় লোকসভার স্পিকারকে পদ থেকে সরানো যেতে পারে। তবে তার জন্য লোকসভার সাংসদদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্পিকারের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়া প্রয়োজন। তার আগে ওই প্রস্তাবের জন্য একটি লিখিত নোটিস জমা দিতে হয়।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?