মালদহে একুশের পদ্মপ্রার্থী যোগ দিলেন তৃণমূলে, জোর ধাক্কা গেরুয়া শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগেই আরও শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান। একুশের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন। এবার সেই মতিউর রহমানই যোগ দিলেন ঘাসফুল শিবিরে। আজ, শনিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং নাদিমুল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।

এদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, শনিবার বিজেপি সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মতিউর রহমান। কারণ তিনিও মনে করেন বিজেপি নির্বাচন কমিশন মিলেই মানুষকে বিপদে ফেলেছে।

অন্যদিকে মালদহে ‘গরিবের বন্ধু’ বলেই পরিচিত মতিউর রহমান। একুশের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে দ্বিতীয় স্থানে যায় বিজেপি। সেখানে সাফল্য পেয়েছিলেন মতিউর। তৃণমূল কংগ্রেসে যোগ দিইয়ে ব্রাত্য বসু বলেন, ‘‌আমি নিশ্চিত বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউর নিজের একক ক্যারিশ্মায় দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন বিজেপিকে।’‌ এসআইআরের জন্য যে সমস্ত জেলা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি হল মালদহ। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে এই জেলার বেশিরভাগ মানুষের নাম। তারই প্রতিবাদে এবার তৃণমূলে মতিউরের যোগদানের সিদ্ধান্ত বলেই জানান শিক্ষামন্ত্রী।

তাছাড়া এখন ধর্মতলায় চলছে মুখ্যমন্ত্রীর ধর্না। তার মধ্যেই এই যোগদান পর্ব ঘটল। এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক বলেন, ‘‌সমাজসেবী ও ব্যবসায়ী মতিউর। তিনি গরিবদের জন্য কাজ করেন। মেডিক্যাল ক্যাম্পের বন্দোবস্ত করেছেন। গরিবের জন্য কাজ করা এমন ব্যক্তির তৃণমূলে যোগদান সত্যিই অসাধারণ বিষয়। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলের গাইডলাইন অনুযায়ী সাধারণ মানুষের জন্য আরও ভাল কাজ করবেন বলেই আশা করি।’‌ আর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মতিউর রহমান বলেন, ‘‌বিজেপি বিভাজনের রাজনীতি করছে। তাই বিজেপি ছেড়েছি। আমি ও দিদি একই কাজ করি। আমরা দু’জনেই গরিবের জন্য কাজ করি। সুতরাং তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।’‌

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী