আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একই সঙ্গে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’ ও জিতের ‘কেউ বলে বিপ্লবী’, বক্সঅফিসে যুদ্ধ

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার গুঞ্জন, আগামী ২৯ মে সুপারস্টার জিতের আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাবে। যেখানে আগামী ৪ জুন মুক্তি পাওয়ার কথা কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। ছবিটি ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্যে তা পিছিয়েছে। আগামী ৪ জুন মুক্তির নতুন দিন ধার্য করেছে নির্মাতারা। কিন্তু কথা হল, এমনিতেই রটনা আছে, হিন্দি-দক্ষিণী ছবি বাংলার প্রেক্ষাগৃহগুলিতে ভিড় জমালে কেউ বাংলা ছবি দেখার আগ্রহ দেখান না। তাহলে জিতের ছবি ২৯ মে মুক্তি পেলে, স্বাভাবিকভাবেই যশের ছবির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে হবে। এই ঝড় কি সামলাতে পারবে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’?

এদিকে সিনে ক্যালেন্ডার বলছে, এ বছর তিনবার প্রেক্ষাগৃহে ধরা দেবেন তারকা সাংসদ দেব। স্বাধীনতা দিবসে তাঁর ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ মুক্তি পাবে। তাই জিতের ইচ্ছে, তিনিও পুজোতে মুক্তি দেবেন তাঁর ছবি। সুতরাং পুজোতে বক্সঅফিসে দেব-জিতের সংঘর্ষ হবে এটাই ভাবছেন সিনে প্রেমীরা। কিন্তু সম্প্রতি জিত মত পাল্টে স্বাধীনতা দিবসের দিনেই তাঁর বিপ্লবী অনন্ত সিংহের জীবনীছবির মুক্তির কথা ভেবেছেন জিত। কিন্তু সেদিন মুক্তি পাবে দেবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’। সেই কারণেই বাধ্য হয়ে ছবির মুক্তির দিন আগামী ২৯ মে ভেবেছেন ছবির নির্মাতারা। কিন্তু তাতেও বাধা। কারণ জিতের ছবির মুক্তির কয়েকদিন পরেই যশের টক্সিক মুক্তি পাচ্ছে। দর্শক সেই ছবিতেই বেশি ঘেঁষবে, সেটাই আশঙ্কা।

তবে জিতের ছবির সহ প্রযোজক জানিয়েছেন, এখনও ছবিমুক্তির তারিখ পাকা হয়নি। আলোচনা চলছে। তবে দেবের সঙ্গে সংঘাত এড়াতে নয়, বাংলা ছবির স্বার্থেই স্বাধীনতা দিবসের আগে মুক্তি দেবে ছবি। দেব এবং জিৎ উভয়ে মুখোমুখি বসে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তার পর এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছেন। তবে যে কারণেই ছবিমুক্তি পিছিয়ে যাক, সংঘাত থাকছেই। কারণ ২৯ মে মুক্তি পাবে উইন্ডোজ প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মসের দুটি বড় ছবি। তার কয়েক দিন পরে মুক্তি পাবে দক্ষিণী নায়ক যশের ছবি ‘টক্সিক’। যার টিজার ট্রেলার ইতিমধ্যেই হুশ উড়িয়ে দিয়েছে ভক্তদের। এমন অবস্থায় জিতের ছবি ঠিক কবে মুক্তি পাবে, সেটাই দেখার বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ