সন্তানকে কোলে নিতেই থরথর করে কাঁপছে বাবার হাত, ২০৩ মিলিয়ন ভিউজ ছাড়াল ভিডিও

ডাক্তার নবজাতক শিশুটিকে যখন তাঁর বাবার কোলে তুলে দিচ্ছেন। তখন বাবার হাত থরথর করে কাঁপছে। তখন ডাক্তার তাঁকে শান্ত থাকতে বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, পুরুষদের জীবন দুই রকমের, একটা বাবার হওয়ার আগে অন্যটা বাবা হওয়ার পরবর্তী সময়ে। জন্মের পর নিজের সন্তানকে প্রথমবার কোলে নেওয়ার সেই অনুভূতিটা হয়তো তিনিই একমাত্র বোঝেন। হ্যাঁ, সম্প্রতি সন্তানকে প্রথমবার কোলে নেওয়ার একজন বাবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা প্রতিটা নেটবাসীর মন জয় করেছে। পাশাপাশি ভিডিওটি প্রায় ২০৩ মিলিয়ন ভিউজও অতিক্রম করেছে। কিন্তু কী এমন রয়েছে ভিডিওতে? আসলে ভিডিওটি চেন্নাইয়ের একটি হাসপাতালের। যখন ডাক্তার একজন নবজাতককে তাঁর বাবার কোলে তুলে দেয়, তখন তাঁর কী অবস্থা হয়েছিল, সেই মুহূর্তটি ক্যামেরায় তুলে ধরা হয়েছে। যেটি সেলিব্রিটিদের ভিডিওকেও ছাড়িয়ে গিয়েছে ভিউজের দিক থেকে। ভিডিওটি ডাক্তার সুগন্য সারভানাকুমার তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

ক্লিপে দেখা যাচ্ছে যে, ডাক্তার নবজাতক শিশুটিকে যখন তাঁর বাবার কোলে তুলে দিচ্ছেন। তখন বাবার হাত থরথর করে কাঁপছে। তখন ডাক্তার তাঁকে শান্ত থাকতে বলেন। এবং জোর করে বাবার হাতে সন্তানকে তুলে দেন। প্রবল উত্তেজনায় তাঁর হাত কাঁপতে শুরু হয়েছিল। তবে পরে তিনি শিশুটিকে কোলে নিয়েছিলেন। সেই মুহূর্তে তাঁর মুখে নার্ভাসনেস, আনন্দ এবং আবেগের মিশ্রণ ফুটে উঠেছিল। এই ভিডিওটি এখন নেটপাড়ার মন জিতে নিয়েছে। ভিডিওটি শেয়ার করে ডাক্তার লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী মানুষটিরও হাত কাঁপে যখন তিনি তাঁর সন্তানকে প্রথমবার কোলে নেন। এই ধরনের মুহূর্ত গুলি বেঁচে থাকুক। প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে হৃদয়ে থেকে যাক।’

 

ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এবং ২০৩ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, প্রতিটি বাবাই এই অনুভূতি বুঝতে পারেন। এই মুহূর্তটি একজন ব্যক্তির জীবন চিরতরে বদলে দেয়। এছাড়া ভিডিওতে অনেক আবেগঘন মন্তব্যও পড়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, একজন বাবার সুখের আসল অর্থ তখনই বোঝা যায় যখন তাঁর প্রথম সন্তান কন্যা হয়। অন্যজন লিখেছেন, এই মুহূর্ত একজন ব্যক্তির জীবন চিরতরে বদলে দেয়। সেই মুহূর্ত থেকে আর কিছুই আগের মতো থাকে না। ডাক্তার যেভাবে বাবাকে স্বাচ্ছন্দ্য বোধ করালেন, তা এই বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা