জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে কোমর কষে ঝাঁপাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশন  জ্ঞানেশ কুমারের (Gyanesh-Kumar) বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করল তৃণমূল। বেশ কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জ্ঞানেশ কুমারের  বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার কথা বলেছিলেন। সেই নিয়ে আলোচনা চলার কথাও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার মধ্যরাতে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইমপিচমেন্ট আনতে ১০০ সাংসদের সাক্ষর দরকার। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের ৪১ জন সাংসদ রয়েছেন। ফলে ইমপিচমেন্ট আনতে হলে প্রয়োজন আরও ৫৯ সাংসদের সাক্ষর। তাই অন্য রাজনৈতিক দলের কাছে যাচ্ছে তৃণমূল। ইন্ডিয়া জোটের সঙ্গে থাকা অন্যান্য সাংসদদের থেকে সই সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর। চলতি সপ্তাহের শেষের দিকে সংসদে এই প্রস্তাব আনা হতে পারে বলে খবর।

ইমপিচমেন্ট আনার জন্য সমমনোভাবাপন্ন দলগুলোর কাছে সই চাইতে হবে। সেখানেও নিজেদের কৌশল বজায় রাখবে তৃণমূল। ইন্ডিয়া জোটে থাকা দলের সাংসদদের কাছে প্রথম যাবে তৃণমূল। তাঁরা সই করলে তৃণমূলের একটা আলাদা জায়গা তৈরি হবে। কিন্তু সই না করলে সেই সকল দলের  বিজেপি বিরোধীতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে তৃণমূল। SIR প্রক্রিয়া নিয়ে সকল বিরোধী দলগুলি বিরোধিতা করলেও কাউকেই তৃণমূলের মতো প্রতিবাদ করতে দেখা যায়নি। SIR-র আক্রন্তদের নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়েছিল তৃণমূল। তেমন প্রতিবাদে অন্য কোনও দলকে যেতে দেখা যায়নি।

কর্নাটকের মহীশূরে পানশালায় অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ