টাইটানিকের বিখ্যাত পোজে দাঁড়িয়ে ট্রাম্প–এপস্টিন, কোথায় বসল এই স্ট্যাচু?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা-ইজরায়েলের মধ্যে যুদ্ধের আবহে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার যুদ্ধ নিয়ে নয় বরং একটি স্ট্যাচুকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্ম নিয়ে বিশ্বজুড়ে ঝড় উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) আমেরিকার ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা। যেখানে টাইটানিকে জ্যাক ও রোজের আইকনিক পোজের আদলে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে। ট্রাম্প ও এপস্টিনকে ‘টাইটানিকের প্রেমিক-প্রেমিকার’ রূপে দেখানো হয়েছে। এই ছবি চ্ছরিয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা।

জানা গিয়েছে, অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই ভাস্কর্য তৈরি করেছে। বিখ্যাত সিনেমা টাইটানিকের একটি আইকনিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘দি কিং অব দ্যা ওয়াল্ড’ শিরোনামের ভাস্কর্যটি তৈরি করা হয়। তবে শিল্পীদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ভাস্কর্যটিতে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে। যেখানে টাইটানিক জাহাজের সামনে যেভাবে জ্যাক ও রোজ দাঁড়িয়েছিলেন সেইভাবেই রয়েছন ট্রাম্প ও এপস্টিন। রোজের মতো সামনে রয়েছেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন পিছন থেকে জ্যাকের মতো জড়িয়ে ধরে রয়েছেন ট্রাম্প। শিল্পকর্মটি এমনভাবে বসানো হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা  সকলের চোখে সহজেই পড়ে। 

আরও পড়ুন: আমেরিকা-ইজরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেট ক্যাপিটালের দিকে সারি করে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শ্যাক অ্যামেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে  আমেরিকার  বিচার বিভাগের প্রতীকও রাখা হলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে। এটি ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা তৃতীয় শিল্পকর্ম। এর আগে গত জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ড ফেন্ড ফরএভার’ শিরোনামে তাদের দুজনকে হাত ধরে থাকা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। 

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ