যুদ্ধের আবহে আমেরিকাতে বিশ্বকাপ ম্যাচ বয়কটের হুঁশিয়ারি ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি মাত্র তিন মাসের মতো। তবে ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত যুদ্ধের বোমা গোলায়। যুদ্ধ-কূটনীতি আর ফুটবল জুড়ে গেল এক সুতোয়। এবার ফুটবল মাঠেও নতুন বিতর্কের জন্ম দিল ইরান। আমেরিকাতে বিশ্বকাপ ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই খবর সামনে আসার পরে ফুটবল 

দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানিয়েছেন, আমেরিকা যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার জন্য দায়ী হয়, তবে সেই পরিস্থিতিতে ইরান কোনওভাবেই ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারে না। একটি রাষ্ট্রীয় চ্যানেলে সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “এই দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে কোনও অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।” এর পর থেকেই বিতর্ক শুরু হয়েছে ময়দান জুড়ে। আগামী ফিফা বিশ্বকাপ আয়োজক দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকা সহ কানাডা ও মেক্সিকো। তবে সূচি অনুযায়ী ইরানের গ্রুপপর্বের ম্যাচগুলো নির্ধারিত হয়েছে আমেরিকার বিভিন্ন শহরে, যেমন লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল। আর এর জন্যই আপত্তি তুলেছে তেহরান। 

আরও পড়ুন: ছাদ ঢাকা স্টেডিয়ামে রিয়ালের হাতে ধরাশয়ী সিটি কামব্যাক গুয়ার্দিওলা

ইরানের ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, “আমাদের শিশুদেরও নিরাপত্তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিবেশই নেই।” উল্লেখযোগ্য বিষয় হল, এবারের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী দেশগুলির মধ্যে প্রথম দিকেই জায়গা নিশ্চিত করেছিল ইরান। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের কড়া অবস্থানের পরে ইরানের বিশ্বকাপে খেলা অনিশ্চয়তার পথে। 

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২