LPG সঙ্কটের জেরে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : জ্বালানি আঁচে পুড়ছে দেশ। সেই আঁচ এবার পৌঁছেছে সংসদেও। এলপিজি সংকটের জেরে সংসদ প্রাঙ্গণে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের সাংসদদের। শুক্রবার সকালে সংসদের সকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা।

তৃণমূলের পক্ষ থেকে এক্সপোস্টে জানানো হয়েছে, এলপিজির দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যাহত হওয়ার ফলে লক্ষ লক্ষ পরিবার এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠান দুর্দশার মধ্যে পড়েছে। তবুও কেন্দ্রীয় সরকার সাধারণ নাগরিকদের দুর্দশার প্রতি উদাসীন। আজ তৃণমূলের সংসদ সদস্যরা সংসদের বাইরে জোরালোভাবে তাঁদের আওয়াজ তুলেছেন। এলপিজি সংকট এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সঠিক মূল্যের এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সংসদ খোলার পরেই বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। এদিন লোকসভা মুলতুবি হয়ে যায় ১২ টা পর্যন্ত।

এদিনের বিক্ষোভে হাজির ছিলেন, দোলা সেন, মিতালি বাগ, মালা রায়, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, জুন মালিয়া। সকলেই এদিন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান সকলেই।  এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। মুখে স্লোগানও দিয়েছেন তাঁরা। বলেছেন, যখন দেশে মানুষ সিলিন্ডারের জন্য ভুগছে। লাইনে দাঁড়িয়ে রয়েছে, তখন প্রধানমন্ত্রী জাপান সফর করছেন। মূলত মহিলা সাংসদরাই এদিন বিক্ষোভ দেখান। 

 

গ্যাসের সঙ্কটের কারণে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। ঘরোয়া রান্নার গ্যাসের পাশাপাশি বানিজ্যিক গ্যাসেও টান পড়েছে। এরফলে কোপ পড়েছে ব্যবসাতেও। বহু দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন দোকানিরা। বড় বড় রেস্ট্রুরেন্টে মেনু তালিকাতে কাটছাঁট করা হয়েছে। 

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক