‘‌বঙ্কিম দা’‌–‘‌স্বামী রামকৃষ্ণের’‌ পর ‘‌লোকমাতা রানী রসমণি’‌, নয়া নামকরণে মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে আজ, শনিবার ব্রিগেডে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার ভুল করলেন। আগে একাধিকবার ভুল করেও যে কোনও শিক্ষা নেননি প্রধানমন্ত্রী সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতিহাস বদলে দেওয়ার মতোই নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী। আর তা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে উঠেছে। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘‌বঙ্কিম দা’‌, ঠাকুর রামকৃষ্ণদেবকে ‘‌স্বামী’‌ এসব বলে আগেই বিতর্ক তৈরি করেছিলেন। এবার ‘‌বঙ্কিম দা’‌–‘‌স্বামী রামকৃষ্ণের’‌ পর ‘‌লোকমাতা রানী রসমণি’‌। ভরা সভা থেকে বললেন ‘‌লোকমাতা রানী রসমণি’‌। যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

এদিকে বিজেপি নেতা–মন্ত্রীদের মুখ থেকে আগেও এমন অপমানজনক মন্তব্য শোনা গিয়েছিল। স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল অজ্ঞ বামপন্থী প্রডাক্ট। বন্দেমাতারম পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল। ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী, রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল–সহ নানা কুকথা শোনা গিয়েছিল বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে। এবার সরাসরি করুণাময়ী রানী রাসমণিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বসলেন ‘‌লোকমাতা রানী রসমণি’‌। এই নামটি প্রধানমন্ত্রী কোথা থেকে পেলেন এখন গুগল সার্চ করে দেখছেন নেটিজেনরা।

 

অন্যদিকে বাঙালি আবেগে শান দিতে মোদির মঞ্চ দক্ষিণেশ্বরের আদলে গড়ে তোলা হয়েছিল। বাংলার অস্মিতা ছুঁতে জয় মা কালী, জয় মা দুর্গা এসব বলেছেন প্রধানমন্ত্রী। আর করুণাময়ী রানী রাসমণির নাম পরিবর্তন করে ‘‌লোকমাতা রানী রসমণি’‌ বলায় বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়টি তুলে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করে লিখেছে, ‘‌দক্ষিণেশ্বর মন্দিরের বিশাল কাটআউটের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি। তবুও লোকমাতা রানী রাসমণি বলে নাম ভুল উচ্চারণ করতে পেরেছেন। এটা খুব অপমানজনক না হলেও এই ধরনের অজ্ঞতা বেশ মজার।’‌

এছাড়া প্রধানমন্ত্রীর মুখ থেকে বাংলার আত্মার কথা শোনা যায়। নরেন্দ্র মোদি বলেন, ‘এবারের ভোট সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর।’‌ কিন্তু যেভাবে ইতিহাস এবং মণীষীদের নাম ভুলিয়ে দিতে চাইছেন তাতে কি বাংলার আত্মা বাঁচবে?‌ উঠছে প্রশ্ন। আর এই বিষয়টি নিয়ে ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌বারবার, বিজেপি নেতারা দেখিয়ে দিচ্ছেন যে তাঁরা বাংলার ইতিহাস এবং মণীষীদের কতটা কম বোঝেন বা সম্মান করেন। যদি আপনি বাংলার সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের একজনের নামও সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে সম্ভবত বাংলার সংস্কৃতি সম্পর্কে বক্তৃতা দেওয়ার আগে আপনার দুবার ভাবা উচিত।’‌

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩