চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আলু চাষ করেই সর্বনাশ! ব্রিগেডে মোদির মুখে ‘রাখালের’ কথা, সরকারি সাহায্যের আশায় পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ আলুর দাম থাকলে হয়তো এমন ঘটনা ঘটতো না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার রাঙামাটি গ্রামে আলু চাষির মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। বাজারে আলুর দামে পতন এবং চাষের খরচ না উঠতে পারার হতাশায় আত্মঘাতী হন আলুচাষি রাখাল আড়ি। তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েছে পরিবার। বর্তমানে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটছে পরিবারের। মৃত চাষির স্ত্রী ও মা সরকারের কাছে পরিবারের দায়িত্ব নেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁদের কথায়, আলুর সঠিক দাম মিললে হয়তো এই মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হতো ্রিত্ত

রাখাল আড়ির স্ত্রী রিক্তা আড়ি জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমাদের কথা বলা হয়েছে শুনেছি। কিন্তু আমরা চাই সরকার বাস্তবে আমাদের পাশে দাঁড়াক। আমার সন্তানের পড়াশোনা এবং সংসারের দায়িত্ব যেন সরকার নেয়।” একই সুর শোনা গিয়েছে মৃত চাষির মা অর্চনা আড়ির গলাতেও। তাঁদের দাবি, আলুর ন্যায্য দাম না পাওয়ার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাগে জমি নিয়ে আলু চাষ করেছিলেন রাখাল। কিন্তু বাজারে আলুর দাম ৫০ কেজি প্রতি বস্তা মাত্র ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করায় চাষের খরচ তোলাই অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতি নিয়েই পরিবারে অশান্তি বাড়ছিল। শেষ পর্যন্ত হতাশ হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি।

রাখালের মৃত্যুর খবর সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁর বাড়িতে যান এবং কিছু আর্থিক সাহায্যও করা হয়। তবে কৃষকদের প্রশ্ন, যখন দীর্ঘদিন ধরে আলুর বাজারে মন্দা চলছিল,তখন কেন আগে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হল না। এদিকে একই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের গলসীর রামনগর এলাকায় আরও এক আলু চাষির মৃত্যুর খবর সামনে এসেছে। অভিযোগ, ঋণ নিয়ে চাষ করার পরও আলুর দাম না পাওয়ায় বড় ক্ষতির আশঙ্কায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বুলবুল মণ্ডল নামে ওই কৃষক। এই ঘটনায় ফের উদ্বেগ বাড়ছে রাজ্যের কৃষক মহলে।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ