মার্চ মাস থেকেই বকেয়া ডিএ কার্যকর, ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট ঘোষণার ঠিক আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মার্চ মাস থেকেই বকেয়া ডিএ প্রক্রিয়া শুরু হবে। পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর পরে আরও বড় মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। মার্চ মাস থেকে প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ঘোষণা করলেন তিনি।

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মা-মাটি-মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদি সহ অন্যান্য অনুদান-সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতিশ্রুতি পূরণ করেছে। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ২০২৬ সালের মার্চ থেকে তাঁরা রোপা ২০০৯ এর বকয়া ডিএ পেতে শুরু করবে।

 

যে দাবি নিয়ে সরকারি কর্মচারীরা এতদিন ধরে আন্দোলন চালিয়েছেন। রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। আন্দোলন করে আদালতে গিয়েছেন। সেই বকেয়া দেওয়ার কথা এবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোট ঘোষণার ঠিক কিছুক্ষণ আগেই বড় ঘোষণা করেছেন তিনি। সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ দেওয়ার কথা বলেছিল। তখন রাজ্য সরকার কিছুদিন সময় চেয়েছিল। অবশেষে ভোট ঘোষণার মুখেই বড় ঘোষণা করলেন তিনি। সরকারি কর্মচারিদের সঙ্গে তিনি সব সময় রয়েছেন, তা বার বার বলেছেন মুখ্যমন্ত্রী। এবার আরও একবার সেই প্রমাণই করলেন।

জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে সুনীল বনশাল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বাছাই করা কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। রাজ্যে পরিবর্তন হলে DA বকেয়া সহ কী কী দেওয়া হবে তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন নির্বাচনে নির্বাচনের দিন এবং গণনার দিন রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের পক্ষে যাতে না কাজ করেন তার জন্য  রণকৌশল ঠিক করা হয়েছিল। সবকিছুকে হেলায় উড়িয়ে বড় ঘোষণা মমতার। 

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার