সংবাদ সংস্থা ইউএনআইয়ের কার্যালয় সিল করল দিল্লি পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নয়া দিল্লিতে আদালতের নির্দেশে বড় পদক্ষেপ নিল পুলিশ। দেশের অন্যতম পুরনো সংবাদ সংস্থা United News of India (ইউএনআই)-এর দফতর সিল করে দেওয়া হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে সংবাদমাধ্যম মহলে।সংবাদমাধ্যম The Telegraph-এর প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানের সময় পুলিশ ও ইউএনআই কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ইউএনআইয়ের তরফে দাবি করা হয়েছে, হঠাৎ করেই দফতরে ঢুকে কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং অনেকেই নিজেদের ব্যক্তিগত জিনিসপত্র নেওয়ার সুযোগ পাননি।

সংস্থার অভিযোগ, অভিযানের সময় কিছু পুলিশ সদস্য নারী সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি কয়েকজন পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ তোলা হয়েছে। তবে এই সমস্ত অভিযোেগ সম্পূর্ণভাবে খারিজ করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, আদালতের নির্দেশ মেনেই আইনানুগ পদ্ধতিতে পুরো অভিযান চালানো হয়েছে এবং গোটা ঘটনাই ভিডিও করে রাখা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সন্তোষ কুমার এই ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর বড় আঘাত বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন: ‘‌আমরা ভারতীয়’‌, এসআইআর আবহে রাজপথে জাতীয় পতাকা হাতে ঈদ ধর্মাবলম্বীরা

প্রসঙ্গত, ইউএনআই আবাসন মন্ত্রকের অধীন ভূমি ও উন্নয়ন দপ্তরের একটি নির্দেশকে আদালতে চ্যালেঞ্জ করেছিল। ওই নির্দেশে বলা হয়েছিল, নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট জমি খালি করতে হবে। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমির যথাযথ ব্যবহার না হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য