Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ঢোলিডা’য় নতুন অবতারে আলিয়া

সাদা শাড়ি, মাথায় গজরা আর মেকআপে বাস্তবের গাঙ্গুবাঈকে তুলে ধরার যে চেষ্টা সে করেছে তা বেশ ধরা পড়ছে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র নতুন গান ‘ঢোলিডা’। এই গানে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন আলিয়া। যা দেখে মুগ্ধ সকলেই। সাদা শাড়ি সঙ্গে মানানসই মেকআপের সঙ্গে আলিয়ার নাচের স্টেপ রীতিমত মুগ্ধ করেছে সকলকে। ১ ঘন্টায় এই গানের ভিউ হয়েছে ১লক্ষ ২৪ হাজার। 

সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছেন আলিয়া। ছবির টিজার মুক্তির পর আলিয়া ধন্যবাদ জানিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালিকে। এবার ছবির গান প্রকাশ্যে আসার পর এক আলাদাই অবতারে দেখা গেল আলিয়াকে। যা দেখে বোঝা যাচ্ছে কীভাবে নিজেকে ভেঙে গড়ে তৈরি করছেন আলিয়া। সাদা শাড়ি, মাথায় গজরা আর মেকআপে বাস্তবের গাঙ্গুবাঈকে তুলে ধরার যে চেষ্টা সে করেছে তা বেশ ধরা পড়ছে। 

ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই ছবিতে আলিয়াকে দেখা যাবে গাঙ্গুবাঈয়ের ভূমিকায়। সত্য ঘটনার উপর কেন্দ্র করে তৈরি এই ছবি গাঙ্গুবাঈ নামে এক যৌনকর্মীর জীবনের কথা বলবে যে  খুব ছোটবেলায় এই পেশায় আসে। পরবর্তীকালে যৌন পল্লীর প্রধান হয় সঙ্গে কামাথিপুরার একজন রাজনৈতিক দলের নেত্রী হয়েও ওঠেন তিনি। এই ছবিতে তাঁর জীবনই জানতে পারবেন দর্শক।  শুধু তাই নয় ট্রেলার দেখে কেমন লাগল তা জানিয়েছেন তাঁর প্রেমিক রণবীর কাপূর। আলিয়ার নতুন ছবির এই ট্রেলার দেখে মুগ্ধ শ্বশুরবাড়ির বাকিরাও। আলিয়াকে নতুন ভাবে দেখতে পেয়ে  রীতিমত প্রশংসায় পঞ্চমুখ হবু শাশুড়ি নীতু কাপূর। ও হবু ননদ রিদ্ধিমা কাপূর সাহানি। প্রসঙ্গত, গাঙ্গুবাঈয়ের পর আলিয়ার আগামী ছবি এসএস রাজামৌলীর ‘RRR’ ও অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। 

বিজয়ের মুখ্যমন্ত্রী হতে দেরি হওয়ায় ভরা সভায় গায়ে আগুন দিলেন টিভিকে কর্মী

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ, বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের ‘বস’?

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?