এই মুহূর্তে

আইপিএলে চেন্নাইয়ের ওপেনিং জুটি কারা? খোলসা করলেন অধিনায়ক রুতুরাজ

নিজস্ব প্রতিনিধি: এবারের আইপিএলে ওপেনিং জুটি বদলে ফেলেছে চেন্নাই সুপার কিংস (CSK)। কোন দু’জনকে ওপেনিং করবে, সেটাও জানিয়ে দিল অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। জানিয়ে দিলেন, কোনও রাখঢাক না করে তিনি নিজেই এবার ওপেন করবেন। তবে তাঁর সঙ্গী কে হবেন? সেটা জানার অপেক্ষা হয়তো নেই ক্রিকেট অনুরাগীদের। হ্যাঁ, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া সেই সঞ্জু স্যামসনকেই নিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নামবেন অধিনায়ক। অর্থাৎ এবার চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটি হচ্ছেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। গায়কোয়াড় স্পষ্ট করে দিয়েছেন যে, এই মরশুমে তিনি সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করবেন। সুতরাং গত মরসুমে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর সিএসকে এখন অভিজ্ঞতার ওপর নির্ভর করছে। আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে মুম্বইয়ে অধিনায়কদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানেই দলের ওপেনিং জুটি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন সিএসকে অধিনায়ক রুতুরাজ।

গত মরসুমে CSK-র টপ অর্ডার একটি বড় সমস্যা ছিল। রুতুরাজ দীর্ঘদিন তিন নম্বরে ব্যাট করেছেন। অন্যদিকে রবিচন্দ্রন রবীন্দ্র, ডেভন কনওয়ে এবং রাহুল ত্রিপাঠীর মতো খেলোয়াড়দের ওপেনিং পজিশনে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা দলে কোনও স্থিতিশীলতা আনতে পারেনি। এমনকি মরসুমের মাঝপথে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ। এরপর তাঁর জায়গায় তরুণ খেলোয়াড় আয়ুষ মাত্রে ও দেওয়াল্ড ব্রেভিসকে সুযোগ দেওয়া হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত ৯৪ রানের ইনিংস-সহ সাত ইনিংসে ২৪০ রান (গড় ৩৪.২৮, স্ট্রাইক রেট ১৮৮.৯৭) করে আয়ুষ মাত্রে মুগ্ধ করেছিলেন। অন্যদিকে, ব্রেভিস ফিনিশার হিসেবে নিজের শক্তি দেখিয়ে ছয় ইনিংসে ২২৫ রান করেন। তবে যে কোনও দলের কাছেই ওপেনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়। কারণ তাঁরাই দলের রান তুলতে সাহায্য করেন।

গত মরসুমে আয়ুষ মাত্রে ও দেওয়াল্ড ব্রেভিস ভাল পারফর্ম্যান্স করলেও এবার টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছে। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের পরিবর্তে সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস থেকে সিএসকে-তে আনা হয়েছে। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আয়ুশ মাত্রে তিন নম্বরে নামতে পারেন। এই জায়গায় উরভিল পটেলের কথাও ভাবতে পারে সিএসকে। অন্যদিকে চেন্নাইয়ের মিডল অর্ডারে চার এবং পাঁচ নম্বরে নামতে পারেন ডেওয়াল্ড ব্রেভিস এবং শিবম দুবে। তবে দলের সবচেয়ে বড় তারকা এমএস ধোনির ব্যাটিং পজিশন নিয়েও বিতর্ক উঠেছে। ধোনি ছয় নম্বরে নামলে প্রশান্ত বীরকে সাত নম্বরে নামানো হবে। এই প্রশ্নের জবাবে গায়কোয়াড় বলেন, সঠিক অবস্থান নির্ধারণ করা যায় কিনা, তা জানতে ভক্তদের প্রথম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। CSK আগামী ৩০ মার্চ গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু করবে। এরপর দলটি ৩ এপ্রিল চেন্নাইতে পঞ্জাব কিংসের বিপক্ষে এবং ১১ এপ্রিল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IPL সম্প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল তারেকের সরকার, বাংলাদেশে দেখা যাবে খেলা?

IPL-এর ইতিহাসে সর্বকালের ১০ রেকর্ড যা আজও ভাঙা অসম্ভব, জানুন বিস্তারিত

IPL-এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি RCB-SRH, দুই দলের প্রথম একাদশে কারা?

সোনি লিভ বা অ্যামাজন প্রাইম নয়, সরাসরি এখানে দেখা যাবে আইপিএল ২০২৬

PSL-এ সাদা বল গোলাপি হওয়া নিয়ে কটাক্ষ প্রাক্তন পাক ক্রিকেটারের

IPL-এর এই নিয়ম নিয়ে শোরগোল! প্রশ্ন তুললেন গিল, অবস্থান জানাল BCCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ