‘আমি অক্ষয় কুমার বলছি’, প্রতারণার খপ্পরে পড়ে ২৬ লক্ষ টাকা খোয়াল বেঙ্গালুরুর সংস্থা

'আমি অক্ষয় কুমার বলছি', হ্যাঁ, এবার বিএসএফ কর্মী সেজে কয়েক লক্ষ টাকা লুঠ করল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি অক্ষয় কুমার বলছি’, হ্যাঁ, এবার বিএসএফ কর্মী সেজে কয়েক লক্ষ টাকা লুঠ করল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। যদিও বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রতারণা বেড়েই চলেছে। প্রতারণার নয়া অস্ত্র এখন ‘ডিজিটাল অ্যারেস্ট’। অর্থাৎ গ্রেফতারির ভয় দেখিয়েই লুঠ করছে প্রতারকরা। তবে প্রতারণার খপ্পরে পড়ছেন বেশির ভাগ বয়স্ক মানুষরা। কারণ তাঁদের হিপনোটাইজ করা বেশি সহজসাধ্য। যাই হোক, এবার বেঙ্গালুরুর এক সংস্থা প্রতারণার শিকার হয়ে প্রায় ২৬ লক্ষ টাকা খোয়াল। বিএসএফ কর্মীর পরিচয় দিয়ে তাদের প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, বেঙ্গালুরু ভিত্তিক একটি সংস্থা দেশের প্রতিরক্ষা সংস্থাগুলিকে কিছু প্লাস্টিকের পণ্য সরবরাহ করে।

তেমনি গত ৯ মার্চ, ওই সংস্থাটি এক ব্যক্তির থেকে ফোন পান, যিনি তাঁকে বিএসএফ কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। ব্যক্তি তাঁদের পণ্যগুলির বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন এবং দাবি করছিলেন যে, তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জন্য কিছু অর্ডার দিতে চান। এবং তিনি ভুক্তভোগীকে ভুয়ো পরিচয় দেন। সে নিজেকে বিএসএফ-এর ক্রয় বিভাগের কর্মী অক্ষয় কুমার বলে পরিচয় দেয়। এরপর ১১ মার্চ, সাইবার প্রতারকরা সংস্থাকে পণ্যের মোট মূল্যের ৫০% অগ্রিম হিসেবে দাবি করে একটি চালান ইস্যু করে। ভুক্তভোগীরা সংস্থাটি কুলদীপ সিংহ নামে আরও একজনের থেকে ফোন পান। বলেন, তিনি BSF-এর হিসাব বিভাগে কর্মরত। এরপর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী সংস্থাকে আশ্বাস দেয়, তাঁদের পাঠানো পণ্যের জন্যে সম্পূর্ণ অর্থপ্রদান প্রক্রিয়াটি ভারতীয় সেনাবাহিনীর পদ্ধতি অনুসারে হবে। এরপর ২১ মার্চ, সংস্থাটিকে RTGS, NEFT এবং আইএমপিএস-এর মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করতে রাজি করায় প্রতারকরা।

একটি ক্ষেত্রে, ৪.৪৮ লক্ষ টাকা সাময়িকভাবে ফেরতও দেয় তাঁরা, এভাবে তাঁরা সংস্থার বিশ্বাস অর্জন করেন। এরপর কোম্পানিটি মোট ২৬,২২,৩৯১ টাকা স্থানান্তর করে। এরপর থেকেই অভিযুক্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোম্পানির। তখনই কোম্পানিটি বুঝতে পারে যে তারা সাইবার প্রতারণার শিকার হয়েছে। কোম্পানিটি সাইবার ক্রাইম হেল্পলাইনে একটি অভিযোগ দায়ের করে, পূর্ব বিভাগ সাইবার পুলিশে একটি মামলা নথিভুক্ত করে। অভিযুক্তকে খুঁজে বের করতে এবং টাকা উদ্ধারের জন্য তদন্ত চলছে।

সাইবার প্রতারকদের থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন?

সাইবার জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করতে, অজানা নম্বর থেকে আসা কলে বিশ্বাস করবেন না। কাউকে কোনও অর্থ প্রদান করবেন না, এমনকি যদি তারা আপনাকে সামান্য অর্থ ফেরত দেওয়ার প্রস্তাবও দেয় তাও। অপরিচিতদের সঙ্গে ওটিপি বা অন্য কোনও তথ্য শেয়ার করবেন না।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ