প্রকাশিত দ্বিতীয় তালিকা! ট্রাইবুনাল নিয়ে উদ্বেগে ‘ডিলিটেড’ ভোটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। এখনও বিচারাধীনের তালিকায় রয়েছেন বহু ভোটার। পাশাপাশি রয়েছেন বহু ডিলিটড ভোটার। যাঁরা বৈধ হওয়ার সত্ত্বেও কমিশনের তালিকায় অবৈধ। জীবিত হওয়া সত্ত্বেও মৃত। এই সকল ভোটারদের একমাত্র হাতিয়ার ট্রাইব্যুনাল। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, বিচারাধীন তালিকা থেকে ডিলিটেড ভোটাররা ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ফলে কীভাবে নিজেদের ভোটার প্রমাণিত করবেন ডিলিটেডরা? আসন্ন বিধানসভা নির্বাচনে তাহলে কি তারা ভোট দিতে পারবেন না? কার ভুলে তাদের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে? এমনই একাধিক প্রশ্ন উঠছে। 

কত সোমবার প্রকাশিত হয়েছে বিচারাধীন ভোটারদের প্রথম তালিকা। সেই তালিকায় নিষ্পত্তি হওয়া ১০ লক্ষের কিছু বেশি নাম প্রকাশিত হয়েছে। কমিশনের সার্ভারে সমস্যাজনিত কারণে ভোটারদের তথ্য তালিকায় নাম তোলা যাচ্ছে না। তার মধ্যেই শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে দ্বিতীয় তালিকা। এরপরই বিভ্রান্তি তৈরি হয়েছে। ডিলিটেড ভোটারদের ১৫ দিনের মধ্যে ট্রাইবুনালে আবেদন জানাতে বলা হয়েছিল। কিন্তু তার মধ্যে চারদিন কেটে গেছে। ট্রাইব্যুনাল গঠন হয়নি। ট্রাইবুনাল তৈরি কবে হবে, কাজ কবে শুরু হবে সবটা নিয়েই ধোঁয়াশা রয়েছে। এরপরেই চিন্তায় পড়েছেন প্রথম তালিকায় ডিলিটেড ভোটাররা।

মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। ট্রাইবুনালের মাধ্যমে কেউ বৈধ ভোটার প্রমাণিত হলেও ভোটারাধিকার মিলবে না। লক্ষ লক্ষ ভোটারের নিষ্পত্তি হওয়া অসম্ভব। সূত্রের খবর ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখনও ছাড়পত্র দেয়নি হাইকোর্ট। ফলে জটে আটকে ভোটাররা।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ