অভিষেক শর্মার সঙ্গে পলক তিওয়ারি! ভক্তদের মধ্যে গুঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার (Avishek Sharma) সঙ্গে সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রী পলক তিওয়ারিকে (Palak Tiwari)। একটি বিশেষ ফটোশুটে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। তারপরে থেকেই ভক্তদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়। সেই সবকিছু সরিয়ে জানা যায়, একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তাঁরা। সেই ছবি সামনে আসার পরে ভক্তরা অত্যন্ত খুশি। বিনোদন ও ক্রিকেটের এই অভিনব মেলবন্ধনকে পছন্দ করছেন তাঁরা। ভিন্ন ভিন্ন পেশার ২ জন তারকাকে একসঙ্গে করে বিজ্ঞাপন তৈরি করার পরে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে।

ক্রিকেটপ্রেমীরা আইপিএল-এর (IPL) নতুন সিজনের জন্য প্রস্তুত হচ্ছে। তারমধ্যেই অভিষেকের এই ফটোশুট আলাদা মাত্রা দিয়েছে। ভক্তদের কাছে উভয়ই ইতিবাচক সাড়া পেয়েছেন। ক্রিকেটার অভিষেক ও অভিনেত্রী পলকের আকর্ষনীয় উপস্থাপনা আলাদা করে প্রশংসিত হচ্ছে। বিভিন্ন পেশার মানুষকে নিয়ে এই ধরনের বিজ্ঞাপন তৈরি হয়। কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনে অভিষেক ও পলকের বিশেষ রসায়ন ধরা পড়েছে। দুইজনের একসঙ্গে বিজ্ঞাপন করার বিষয়টিও ভক্তদের কাছে আশ্চর্যের। জিলেটের একটি বিজ্ঞাপনে দুজনকে দেখা গিয়েছে। বিজ্ঞাপনটি দেখে এক ভক্ত লিখেছেন, দুজনকে খুব মিষ্টি লাগছে। অন্য আর একজন লিখেছেন, পলক খুব ভাগ্যবতী। সেঞ্চুরি নিশ্চিত বলেও অনেকে কমেন্ট করেছেন। অভিষেক এবং পলকের ভক্তরা দুজনকে ফের একসঙ্গে দেখতে চেয়েছেন।

অভিষেক শর্মা ক্রিকেটে নিজের অবস্থান প্রতিষ্ঠা করছেন। অন্যদিকে পলক তিওয়ারিও  বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কার করে ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন। এই বিজ্ঞাপনে তাঁদের যুগলবন্দী দর্শকের কাছে আলাদা আবেদন সৃষ্টি করে। 

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!