বিধান ভবনে তুলকালাম, প্রার্থী বদলের দাবিতে অশান্তি, রক্তারক্তি কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধান ভবনে তুলকালাম। প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে কংগ্রেসের সদর দপ্তরে তুমুল বিক্ষোভ দলীয় কর্মীদের। বালিগঞ্জের প্রার্থীকে পছন্দ নয়, বদল করতে হবে, এই দাবিতে বিধান ভবনে যান কংগ্রেসের একদল কর্মীরা। অভিযোগ, বিধান ভবনে যেতেই বালিগঞ্জের প্রার্থীর অনুগামীরা হামলা চালায় তাদের উপর। মারধর করা হয়, রড দিয়ে একজন কংগ্রেস কর্মীর মাথা ফাটানোরও অভিযোগ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ বিধান ভবনে। ধস্তাধস্তি, কার্যত মল্লযুদ্ধের মতো পরিস্থিতি হয় কংগ্রেসের সদর দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

সূত্রের খবর, শুধুই বালিগঞ্জের প্রার্থীকে নিয়ে অসন্তোষ নয়। আমতা, মালদহের চাঁচল, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরেও কয়েকটি আসনে কংগ্রেসের প্রার্থীকে ঘিরে ক্ষোভপ্রকাশ করেছেন দলীয় কর্মীরা। গত রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় কংগ্রেসের কর্মীরা এই বিক্ষোভ দেখাচ্ছেন। পার্টি অফিস ভাঙচুর, বিক্ষোভ, রাস্তা অবরোধের মতো পরিস্থিতির খবর রবিবার থেকেই সামনে আসছে। আজ, বুধবার সেই রেশ ছড়িয়ে পড়ে কংগ্রেসের সদর দপ্তরে। সূত্রের খবর, আমতার প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অসিত মিত্রও এদিন প্রার্থী বদলের দাবিতে বিধান ভবনে বিক্ষোভ দেখিয়েছেন। কংগ্রেসের কর্মীদের অভিযোগ, তারা প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন। যদিও সেটা সম্ভব হয়নি। প্রথমে বালিগঞ্জের দলীয় প্রার্থীর অনুগামীদের সঙ্গে বচসা হয়। তারপরেই অশান্তি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। কংগ্রেসের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

সূত্রের খবর, বিধান ভবনে আপাতত ধর্না অবস্থানে বসেছেন ক্ষুদ্ধ কংগ্রেস কর্মীদের একাংশ। তাদের দাবি, প্রদেশ সভাপতির সঙ্গে দেখা করে তবেই এই ধর্না প্রত্যাহার করবেন তারা। উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন বিক্ষোভরত কংগ্রেস প্রার্থীরা।

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল