চোটের কারণে T-20 সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল, ঠাঁই পেলেন না অক্ষর-ও

আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রিকেটের নন্দনকানন ইডেনে সফরকারী ক্যারিবিয়দের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের কারণে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তথা সহঅধিনায়ক কেএল রাহুল। পাশাপাশি সদ্যই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন স্পিনার অক্ষর পটেল। সবে প্র্যাকটিশ শুরু করেছেন। ফলে তাঁর শারীরিক অবস্থার কথা ভেবেই দলে রাখা হয়নি। শুক্রবার রাতে এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রিকেটের নন্দনকানন ইডেনে সফরকারী ক্যারিবিয়দের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। ঘরের মাটিতে একদিনের সিরিজে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করে দিয়েছে রোহিত শর্মার ছেলেরা। ফলে মনোবল অনেকটাই তুঙ্গে। কিন্তু দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের অনুপস্থিতি সিরিজে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

এদিন রাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েস্ট বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন সহঅধিনায়ক কে এল রাহুল। তাঁর পেশীর চোট এখনও ঠিকমতো সারেনি। অক্ষর পটেল সবে কোভিডমুক্ত হয়েছেন। ফলে তাঁর পক্ষে এখনই শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। তাই কোনও ঝুঁকি না নিয়ে দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমিতে পাঠানো হচ্ছে। সেখানেই তাঁরা পরবর্তী সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করবেন।

এদিন টি টুয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তা নিচে দেওয়া হলো, রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল পটেল, ঋতুরাজ গায়কোয়াড ও দীপক হুড্ডা।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে