Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরু অশোকের কৌশলকে মাত দেবেন শিষ্য শঙ্কর, নাকি চুপিসারে বাজিমাত করবেন তৃণমূলের গৌতম

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজনীতিতে একদা গুরু-শিষ্য ছিলেন। সেই মধুর সম্পর্কে ফাটল ধরে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে। বিজেপির হয়ে ভোটে দাঁড়ান শিষ্য শঙ্কর ঘোষ। নির্বাচনে গুরু বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্যকে হারিয়ে হন বিধায়ক। সেই থেকেই সম্পর্ক হয় তিক্ত। তারপর থেকেই গুরু-শিষ্যের পথ হয়ে গিয়েছে আলাদা। পাঁচ বছর অতিক্রান্ত, ফের বিজেপির টিকিটে শিলিগুড়ি থেকে ভোটে দাঁড়িয়েছেন শঙ্কর ঘোষ। তাঁকে রুখতে প্রধান প্রতিপক্ষ হিসেবে তৃণমূল বাজি ধরেছে দুঁদে রাজনীতিবিদ তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। দুই যুযুধান প্রতিপক্ষ জোরকদমে করছে প্রচারও। কিন্তু শিলিগুড়ির আনাচে-কানাচে আলোচনা চলছে সেই গুরু-শিষ্যকে নিয়েই। অর্থাৎ অশোক ভট্টাচার্য ও শঙ্কর ঘোষ, এই দুই নামই ঘুরছে সকলের মুখে মুখে।

আরও পড়ুন: বোমা-গুলি অতীত, শান্ত মঙ্গলকোটে তৃণমূলের ভরসা উন্নয়ন, জয়ের স্বপ্ন বিজেপির

এবারের ভোট ময়দানে নেই সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। তাঁর জায়গায় বাম প্রার্থী শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী (জয়)। দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারছেন অশোকবাবু। আর প্রচারে বেরিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না নিজের একদা শিষ্য তথা শিলিগুড়ির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষকে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ‘নন পারফর্মিং বিধায়ক’। এইভাবেই কটাক্ষ করছেন বাম নেতা। একটু অবাক হলেও পাল্টা না দিয়ে নিজের গুরুর বিরুদ্ধে তির্যক মন্তব্য করতে চাননি বিজেপির শঙ্কর। অশোকবাবু কেন ভোটের আগে এমন কথা বলছেন বুঝতে পারছেন না পদ্ম নেতা। ইভিএমের লড়াইয়ে অশোকবাবু নেই। তবুও তিনি রয়ে গিয়েছেন। তৃণমূল প্রার্থী শিলিগুড়িতে থেকেও যেন নেই প্রচারের আলোতে।

প্রার্থী না হয়েও দলের জন্য অশোকবাবুর প্রচারকে প্রশংসাই করেছেন তৃণমূল প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানিয়েছেন, ‘আমি রাজনীতির ছাত্র। সারাজীবন রাজনীতি শিখতে চাই। আমাদের উত্তরবঙ্গে এরকম একজন অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, যার বিকল্প পাওয়া মুশকিল। আমি মাঝেমধ্যে অশোকদার বাড়িতে যাই। অনেক কিছু শিখি তাঁর থেকে। এই বয়সেও তিনি যে ভাবে প্রচারে ছুটে বেড়চ্ছেন, সেটা শেখার।’ ভোটবাক্সে শিষ্য শঙ্কর জিতবেন নাকি গুরুর চালে লাল ঝাণ্ডা উড়বে শিলিগুড়িতে, সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। আবার এই গুরু-শিষ্যের লড়াইয়ে চুপিসারে জয়ের হাসি হাসবেন না তো তৃণমূল প্রার্থী! সেই দিকেও তাকিয়ে শিলিগুড়িবাসী।

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের