চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১ লিটার ডাবের জলের দাম ১৮০ টাকা! মাথায় হাত আমজনতার

নিজস্ব প্রতিনিধিনারকেল ভারতের বরাবরই একটি জনপ্রিয় পানীয়। বিশেষ করে গরমকালে নারকেল জল পান করা শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এটি শরীরকে ঠাণ্ডা রাখে এবং হাইড্রেট করে। সাধারণত ডাব বিক্রি হয় পিস হিসেবে। আকার বা গুণমান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়, আলাদা করে মাপঝোপের তেমন কোনও চল নেই।

কিন্তু সম্প্রতি বেঙ্গালুরুতে এক ভিন্ন ছবি সামনে এসেছে। যা নেটিজেনদের মধ্যে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। সমাজমাধ্যমে এক মহিলার শেয়ার করা পোস্টে দেখা যায়, রাস্তার ধারের একটি দোকানে ডাবের জল বিক্রি হচ্ছে লিটার দরে। দোকানের সামনে চকবোর্ডে স্পষ্ট লেখা—‘১ লিটার ১৮০’। এই অদ্ভুত বিক্রির পদ্ধতি অনেককেই অবাক করেছে। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শুধুমাত্র বেঙ্গালুরুতে ডাবের জল লিটার হিসেবে বিক্রি হতে দেখেছি’

 

এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানান প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, ‘এমন জিনিস শুধু বেঙ্গালুরুতেই সম্ভব। ‘আবার আরেকজনের মন্তব্য, ‘আগে তো ১৫-২৫ টাকায় একটা ডাব পাওয়া যেত!’ কেউ কেউ অবশ্য এই পদ্ধতিকে যুক্তিযুক্ত বলেও মনে করছেন। একজন সমর্থন করে লিখেছেন, ‘এখানে একটা ডাব ৮০ টাকা, তাতেও ৪০০ মিলিলিটারও পাওয়া যায় না… সেই হিসেবে এটা ভালো ডিল।”

আলোচনায় উঠে এসেছে অন্য শহরের অভিজ্ঞতাও। হায়দরাবাদের এক ব্যক্তি জানিয়েছেন, সেখানে ডাব পিস বা লিটার—দুইভাবেই বিক্রি হয়। কারণ পিস হিসেবে কিনলে নির্দিষ্ট পরিমাণের নিশ্চয়তা থাকে না। আবার হরিয়ানাতেও একই ধরনের বিক্রির নজির প্রথমবার দেখেছেন বলে জানিয়েছেন আরেকজন।সব মিলিয়ে নারকেল জল বিক্রির নতুন পদ্ধতি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

Published by:

Share Link:

More Releted News:

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

বৈশাখী অমাবস্যায় বড় পরিবর্তন আনবে শনি , সতর্ক থাকুন এই ৪ রাশির জাতক-জাতিকেরা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ