IPL-এ আরও তিনটি ম্যাচ খেলবেন না ১১ কোটির স্টার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটারদের কাছে চোট একটা বড় সমস্যা। যার কারণে অনেক সময় বহু খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে যান। আইপিএলেও তার অন্যথা হয়নি। জানা যাচ্ছে অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক এখনও দিল্লি ক্যাপিটালস টিমে যোগ দেননি। সূত্রের খবর, ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় দিল্লির হয়ে আরও প্রায় তিনটি ম্যাচ মিস করতে পারেন। স্টার্ক কাঁধ ও কনুইয়ের চোটের সমস্যায় ভুগছেন । ২০ এপ্রিলের আগে তাঁর দলে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। 

২০ এপ্রিলের আগে দিল্লির তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। সেগুলি রয়েছে ৮ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে, ১১ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে এবং ১৮ এপ্রিল আরসিবি-এর বিপক্ষে। এই তিনটি খেলা মিস করতে পারেন মিচেল স্টার্ক। মরশুমের কোনও একটা সময়ে খেলবেন মিচেল স্টার্ক তবে সেটা কবে তা এখনও স্পষ্ট নয়। এই বাঁহাতি বোলারের অনুপস্থিতিতে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের দুটি ম্যাচেই জিতেছে। দিল্লি স্টার্ককে ১১.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লি।   

আরও পড়ুন: আইপিএলের আবহে ৩৫ লক্ষের ঘড়ি পরে স্পোর্টি লুকে ভাইরাল প্রীতি জিন্টা

বর্তমানে দিল্লির বোলিং ইউনিটও বেশ শক্তিশালী। মুকেশ কুমার নতুন বলে নিজেকে প্রমাণ করেছেন। লুঙ্গি এনগিডি এবং টি নারাজন কঠিন ওভারগুলোতে নির্ভুল বোলিং করেছেন এবং অক্ষর, কুলদীপ যাদব ও বিপরাজ নিগমের মতো স্পিনাররা মাঝের ওভারগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। স্টার্ক দিল্লির বোলিং ম্যানেজমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গত মাসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি তাঁর আঘাতের প্রকৃতি জানান। সেই সঙ্গেই আসল তথ্য না জেনে খেলোয়াড়দের নিয়ে যেভাবে চর্চা হয় তার সমালোচনা করেন।

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?