হোটেল থেকে এই জিনিসগুলি ব্যাগে ভরে আনলেও দিতে হবে না এক টাকাও জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্রমণে বেরোলেই হোটেলের ঘরটাই কয়েক দিনের জন্য আপনার নিজের ঠিকানা হয়ে ওঠে। আরামদায়ক বিছানা, ঝকঝকে পরিবেশ আর ছোট ছোট সুবিধা! সব মিলিয়ে হোটেলে থাকা যেন এক আলাদা আনন্দ। তবে চেক-আউটের সময় অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরে। ঘরের কোন জিনিসগুলো নিজের ব্যাগে রাখা যায়, আর কোনগুলো রেখে যাওয়া উচিত? এই নিয়ে অজান্তেই অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তাই আগে থেকেই জেনে রাখা ভালো, কোন জিনিসগুলো আপনি নিশ্চিন্তে সঙ্গে নিয়ে যেতে পারেন।

১. প্রসাধন সামগ্রী:
হোটেলে দেওয়া ছোট সাবান, শ্যাম্পু, কন্ডিশনার বা শাওয়ার ক্যাপ সাধারণত আপনার ব্যবহারের জন্যই দেওয়া হয়। ব্যবহার না করলে এগুলো সঙ্গে নিয়ে যেতে পারেন। তবে বড় বোতলে থাকা শ্যাম্পু বা বডি ওয়াশ নেওয়া যাবে না।

আরও পড়ুন: এক ধাক্কায় ৪ হাজার টাকা সস্তা রুপো, শহরে কত কমল সোনার দাম?

২. সেলাইয়ের কিট:
অনেক সময় রুমে ছোট সুই-সুতো বা সেলাইয়ের কিট দেওয়া থাকে। এটি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারযোগ্য, তাই চাইলে সঙ্গে রাখতে পারেন।

৩. স্টেশনারি:
নোটপ্যাড ও কলম প্রায় সব হোটেলেই থাকে। এক-দুটি কলম বা কিছু কাগজ নেওয়ায় অসুবিধা নেই, তবে অতিরিক্ত নেওয়া ঠিক নয়।

৪. চা-কফি স্যাশে:
টি-ব্যাগ, কফি পাউডার ও চিনির স্যাশে সাধারণত ফ্রি থাকে।
এগুলো আপনি ব্যবহার করতে পারেন বা সঙ্গে নিয়ে যেতে পারেন।

৫. একবার ব্যবহারযোগ্য চপ্পল:
রুমে দেওয়া স্লিপার যদি একবার ব্যবহারযোগ্য হয়, তাহলে তা নিয়ে যেতে পারেন। তবে পুনর্ব্যবহারযোগ্য হলে রেখে যাওয়া উচিত।

৬. পোস্টকার্ড ও ব্রোশিওর:
হোটেলের প্রচারমূলক পোস্টকার্ড বা ট্রাভেল গাইড আপনি স্মৃতিচিহ্ন হিসেবে রাখতে পারেন।

৭. স্ন্যাক্স:
অনেক হোটেল অতিথিদের ফল বা স্ন্যাক্স দেয়। এগুলো সম্পূর্ণ আপনার, চাইলে সঙ্গে নিতে পারেন।

৮. টুথব্রাশ ও শেভিং কিট:
টুথব্রাশ, টুথপেস্ট বা রেজার এসব ব্যক্তিগত ব্যবহারের জিনিস, তাই এগুলো সঙ্গে নেওয়া স্বাভাবিক।

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?