আজ সংকল্প পত্র প্রকাশ বিজেপির, মহিলা ও যুবদের জন্য কী চমক?

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপাচ্ছে সব রাজনৈতিক দল। ইস্তাহার প্রকাশ থেকে প্রচার জোরকদমে চলছে। প্রার্থী তালিকা ঘোষণার কয়েকদিনের মধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে নির্বাচনের প্রথম দফার মাত্র ২ সপ্তাহ আগে ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রকাশিত হতে চলেছে এই সংকল্প পত্র।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের হিন্দুত্ববাদী দল হিসাবে তুলে ধরতে মরিয়া হয়েছে গেরুয়া শিবির। তাঁদের নির্বাচনী ইস্তেহারেও হিন্দুত্ব বিশেষ জায়গা পেতে পারে। সংখ্যালঘু উন্নয়নে বিজেপি উল্লেখযোগ্য কোনও বার্তা দেয় কিনা সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। দলীয় সূত্রে খবর, ইস্তেহারে এবার মূলত মহিলা এবং যুবদের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। 

আসন্ন নির্বাচনে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ১০টি মূল অঙ্গীকারকে সামনে রেখেই ভোটের ময়দানে নেমেছে শাসকদল। সেখানে গেরুয়া শিবির কোন দিকে বিশেষ নজর দেয় সেটাই বড় বিষয়। এক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক শিবির। সেখানে ৬ দফায় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পেরেছে বিজেপি। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের একটিতেও সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দেয়নি বিজেপি। এরপরেই প্রশ্ন উঠছে প্রার্থী তালিকার মতো সংকল্পপত্রেও কী জায়গা পাবে না সংখ্যালঘুরা?

সূত্রের খবর, ক্ষমতায় এলে কী করতে চায় সে বিষয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি সামনে আগেই এনেছে বিজেপি। ক্ষমতায় এসে মহিলাদের ৩০০০ টাকা দেওয়া থেকে  কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। বিজেপির সংকল্প পত্রে তার কতটা দেখতে পাওয়া যায়, সেটাই এখন দেখার।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন