নতুন সমাজ গড়াই লক্ষ্য, বারাসাতে নির্বাচনী প্রচারে এই ফিটনেস ট্রেনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বারাসাত কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামলেন ফিটনেস ট্রেনার অভিক বসু ঠাকুর। ইতিমধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের ‘বহিরাগত’ বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই নিজেকে ‘ভূমিপুত্র’ হিসেবে তুলে ধরে ভোটের ময়দানে নামার বার্তা দিয়েছেন অভিক।

অভিক বসু ঠাকুর জানান, তিনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে লড়তে চান না। বরং তাঁর লক্ষ্য একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলা। বিশেষ করে পথশিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন তিনি। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে তারা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।

এছাড়াও বারাসাতে উন্নত পশু হাসপাতালের অভাবের কথাও তুলে ধরেছেন অভিক। তিনি দাবি করেছেন,সরকারি পশু হাসপাতালকে মাল্টি-স্পেশালিটি পশু হাসপাতালে রূপান্তর করা জরুরি। পাশাপাশি যুবসমাজকে সুস্থ রাখতে ফিটনেস সেন্টারগুলিকে সরকারি অনুদানের মাধ্যমে উৎসাহিত করার প্রস্তাবও দিয়েছেন। নির্বাচনী প্রতীক এখনও না পেলেও ‘পেন স্ট্যান্ড’, ‘স্কুল ব্যাগ’ বা ‘প্রেশার কুকার’ চিহ্নের মধ্যে কোনও একটি প্রতীক পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, অতীতে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন অভিক। সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়েই এবার রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯