আমেরিকা-ইরান সংঘাতের মাঝেই গাজা পরিকল্পনা স্থগিত করল ট্রাম্পের বোর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ভবিষ্যৎ ঘিরে আবারও অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে উঠছে। আন্তর্জাতিক প্রতিশ্রুতি, কূটনৈতিক তৎপরতা আর শান্তি প্রতিষ্ঠার উচ্চাভিলাষী পরিকল্পনার মাঝেও বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। বহু বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি থাকলেও অর্থের অভাব, যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক জটিলতায় থমকে গেছে পুনর্গঠনের স্বপ্ন। এই প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠছে গাজার পুনর্গঠন কি আদৌ সম্ভব, নাকি এটি কেবল কাগুজে পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে?

সংবাদ সংস্থা Reuters-এর একাধিক সূত্রের দাবি, ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অফ পিস’ গাজার পুনর্গঠনের জন্য ঘোষিত ১৭ বিলিয়ন ডলারের অল্প অংশই পেয়েছে। ফলে মার্কিন প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়ন বড় বাধার মুখে পড়েছে। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন-ইজরায়েলি হামলার আগে ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে উপসাগরীয় আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য বিপুল অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এই পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইজরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজার প্রশাসন পুনর্গঠনের কথা বলা হয়।

আরও পড়ুন: যুদ্ধই কি শেষ পরিণতি? ইরানে মারাত্মক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চিন

এছাড়া, গাজার শাসনভার গ্রহণের জন্য একটি নতুন জাতীয় কমিটি এনসিএজি গঠন করা হয়, যা মার্কিন সমর্থিত ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে তৈরি। তাদের দায়িত্ব ছিল হামাসের পরিবর্তে প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়া। তবে বাস্তবে অর্থায়নের বড় ঘাটতি দেখা দিয়েছে। সূত্র জানিয়েছে, প্রতিশ্রুত ১০টি দেশের মধ্যে মাত্র তিনটি-সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং আমেরিকা আংশিক অর্থ দিয়েছে। এখন পর্যন্ত মোট তহবিল ১ বিলিয়ন ডলারেরও কম। এই সংকটের জন্য আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতিকেই দায়ী করা হচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। তহবিলের অভাব ও নিরাপত্তাজনিত কারণে এনসিএজি এখনো গাজায় প্রবেশ করতে পারেনি। অন্যদিকে, বোর্ড অফ পিস আনুষ্ঠানিকভাবে এই তহবিল সংকটের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রয়োজন অনুযায়ী অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং কোনো প্রকল্প থেমে নেই। 

এদিকে, হামাস জানিয়েছে তারা এনসিএজি-র হাতে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তবে বাস্তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত। নিরস্ত্রীকরণ নিয়ে ইজরায়েল ও হামাসের মধ্যে মতবিরোধ চরমে। ইজরায়েল অস্ত্র ত্যাগের শর্তে সেনা প্রত্যাহারের কথা বলছে, আর হামাস আগে যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা চায়। এই অচলাবস্থার মধ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনীও সতর্ক করে দিয়েছে, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে তারা আবার বড় আক্রমণে যেতে পারে। দুই বছরের সংঘাতে গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই বিশাল অঙ্কের অর্থ জোগাড় ও পরিকল্পনা বাস্তবায়ন-দুইই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?