চুপচাপ না মিশুক? ‘অ্যাম্বিভার্ট’ ব্যক্তিত্বের রহস্য জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের ব্যক্তিত্ব কি কেবল দুই ভাগে-অন্তর্মুখী আর বহির্মুখী? আসলে বিষয়টা এতটা সহজ নয়। এই দুইয়ের মাঝখানেও রয়েছে এক চমৎকার ভারসাম্যের জগৎ, যাকে বলা হয় ‘অ্যাম্বিভার্ট’ বা ‘অট্রোভার্ট’। এরা কখনো নিঃশব্দে নিজের ভেতরের জগতে ডুবে থাকতে ভালোবাসেন, আবার প্রয়োজনমতো মানুষের ভিড়েও স্বচ্ছন্দে মিশে যেতে পারেন। তাই তাদের বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

অন্তর্মুখী মানুষ সাধারণত একা সময় কাটিয়ে মানসিক শক্তি ফিরে পান। তারা গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণে অভ্যস্ত এবং অল্প কয়েকজনের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্যদিকে বহির্মুখীরা প্রাণবন্ত, মিশুক এবং সামাজিক পরিবেশে থাকলেই তারা উজ্জীবিত হন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, আড্ডা দেওয়া বা দলগত কাজে অংশ নেওয়াই তাদের শক্তির উৎস।

আরও পড়ুন: আজকের রাশিফল: ছুটির দিনেও ব্যস্ততায় কাটবে, কিছু আইনি জটিলতা দেখা দিতে পারে…

কিন্তু ‘অ্যাম্বিভার্ট’রা এই দুই চরম অবস্থার মাঝামাঝি এক অনন্য ভারসাম্য বজায় রাখেন। তারা একা থাকলে যেমন স্বস্তি পান, তেমনি প্রয়োজন অনুযায়ী সামাজিক পরিবেশেও সাবলীলভাবে অংশ নিতে পারেন। নতুন কোনো পরিবেশে তারা প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তারপর ধীরে ধীরে নিজেদের মানিয়ে নেন। ফলে তারা না অতিরিক্ত চুপচাপ, না অতিরিক্ত কথা বলা-বরং পরিস্থিতি অনুযায়ী নিজেদের আচরণ বদলাতে সক্ষম। এই বৈশিষ্ট্য তাদের জীবনে বাড়তি সুবিধা এনে দেয়। তারা ভালো শ্রোতা, আবার প্রয়োজনে দক্ষ বক্তাও হতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করেন, ফলে ভুলের সম্ভাবনা কম থাকে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও তাদের অন্যতম শক্তি।

সৃজনশীলতা ও ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনার জন্য ‘অ্যাম্বিভার্ট’রা গবেষণা, লেখালেখি, নকশা তৈরি কিংবা পরিকল্পনামূলক কাজে বিশেষ দক্ষতা দেখান। নেতৃত্বের ক্ষেত্রেও তারা কার্যকর, কারণ তারা দলকে বুঝতে পারেন এবং প্রয়োজনমতো যোগাযোগ বজায় রাখতে পারেন তবে সবসময় ভিড়ের মধ্যে থাকতে তারা স্বস্তি বোধ করেন না। সম্পর্কের ক্ষেত্রেও তারা নির্ভরযোগ্য ও আন্তরিক। তারা আবেগ প্রকাশে অতিরিক্ত নাটকীয় না হলেও, কাজের মাধ্যমে ভালোবাসা ও যত্ন দেখাতে পছন্দ করেন। তাই যারা ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন, তাদের সঙ্গেই ‘অ্যাম্বিভার্ট’ দের সম্পর্ক সবচেয়ে গভীর ও স্থায়ী হয়।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর