‘‌এটা নির্বাচন হচ্ছে না প্রহসন?’‌ কমিশনকে প্রশ্নবাণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার দুর্গাপুরের নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কড়া প্রশ্নের মুখে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন এবার প্রহসন হতে চলেছে বলেও তোপ দাগেন তিনি। তবে তারপরও এত ষড়যন্ত্রের মধ্যে তৃণমূল কংগ্রেসই জিতে ক্ষমতায় আসবে বলে দাবি করলেন তিনি। একইসঙ্গে বিজেপি অন্যান্য রাজ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ভোট করানো হয়েছে। বিজেপি তা করেছে। সামনে রেখেছিল নির্বাচন কমিশনকে বলে তাঁর দাবি। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে এসআইআরের মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা পাপ। তাই পাপের ফল পেতে হবে বলে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌মাথায় রেখো বিজেপি এবং তার তোতাপাখি, বাংলাকে নিয়ে খেলতে এসো না। বড্ড বাড়াবাড়ি করে ফেলেছো। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। বিজেপিকে বিশ্বাস করবেন না। ডেঞ্জারাস! ডেঞ্জারাস! ৪৪০ ভোল্ট। যাকে দুর্বল করে একপক্ষ করছো, তারা ধনখড়ের কথা মনে রেখো। উপমুখ্যমন্ত্রী পাওয়ারকে খুন করে দিল। ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ ভাবে এক, হয় আর এক। এত পাপ তোমরা করেছো, রেহাই পাবে না। আঘাত করলে প্রত্যাঘাত করতে জানি। বাংলাকে আঘাত করেছো এবার দিল্লিকে টার্গেট করব।’‌

অন্যদিকে মোদি–যোগীকে একসঙ্গে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আবার ২ লক্ষ পুলিশ নিয়ে আসছে দিল্লি থেকে বলেও সুর চড়ান তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বলেন, ‘‌কোথাও কংগ্রেসের সঙ্গে, কোথাও সিপিএমের সঙ্গে আন্ডারস্টান্ডিং করে ভোট করেছে। আর আমাদের এখানে পাঁচশোর বেশি অফিসারকে বদলি করে দিয়েছে! যাতে ড্রাগ ধরতে না পারে। বর্ডার দিয়ে টাকা ঢোকার সময় ধরতে না পারে। একপক্ষ রাজনীতি করছে। এভাবে দেশ চলছে। আপনি আমাকে কী ধরবেন? ২ লক্ষ পুলিশ নিয়ে আসছে দিল্লি থেকে। কেউ ভয় পাবেন না। এজেন্টরা শক্ত থাকবেন। কেউ বিজেপিকে ভোট দেবেন না। আমি মানুষকে চিনি।’‌

এছাড়া নির্বাচন কমিশন এবং বিজেপিকে একসঙ্গে কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। এমনকী বিজেপির ষড়যন্ত্র নিয়েও তুলোধনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন, ‘‌কেউ কেউ বেড়ে খেলছে। শুধু নিজেকে আর সংসার বাঁচাতে। দালালি করতে গিয়ে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বদলে দিয়েছে। আমি তো অ্যাক্টিং চিফ মিনিস্টার। আজ আমার কাছে খবর এল, সিএস ডিজিরা যাচ্ছে জেলায় জেলায়। তারা গিয়ে জেলা প্রশাসনের অন্যদের বলছে, তৃণমূলের যারা বুথ এজেন্ট তাদের গাঁজা কেসে গ্রেফতার করতে হবে। আমি বলি, নিজেরা গাঁজা খাও তো! লজ্জাও করে না? বলছে ভোটের দিন বিজেপির লোকেরা ইলেকশন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবে। দালালগুলো। এটা নির্বাচন হচ্ছে না নির্বাচনের নামে প্রহসন?’‌

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ