‘নিরাপদেই হরমুজ পেরোতে পারবে ভারতীয় জাহাজ’, আশ্বাস ইরানের রাষ্ট্রদূতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বন্ধু’ ভারতের তেলবাহী ও অন্যান্য জাহাজ নিরাপদেই হরমুজ পেরোতে পারবে। আর ওই জলপথ পেরোতে বাড়তি কোনও অর্থ গুণতে হবে না। সোমবার (১৩ এপ্রিল) এমনটাই জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি। এদিনই খবর পাওয়া গিয়েছিল, হরমুজ প্রণালির আশেপাশে আটকে রয়েছে ১৫টি ভারতীয় জাহাজ। ওই জাহাজ নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ করছে ভারতীয় নৌসেনা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। বন্ধু ভারতের কোনও জাহাজকে আমরা আটকাচ্ছি না। নিরাপদেই পেরোতে পারবে হরমুজ।’

আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরুর পরেই বিশ্বে জ্বালানির ২০ শতাংশ পরিবাহিত হয় যে জলপথ ধরে সেই হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদস্যরা। এমনকি হরমুজ প্রণালি পেরোনোর আনুমতি দিতে গিয়ে ইরানি কর্তৃপক্ষ জাহাজগুলি থেকে প্রচুর পরিমাণ অর্থ আদায় করছে বলেও আভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ইরানি রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘ভারতের সরকারকে জিজ্ঞাসা করে দেখুন, আমরা কোনও ভারতীয় জাহাজ থেকে বাড়তি অর্থ আদায় করেছি কিনা?’ তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়েও আমাদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি, ইরান ও ভারতের অভিন্ন স্বার্থ রয়েছে।’

ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যেতেই হরমুজ প্রণালি অবরুদ্ধ করার প্রস্তুতি শুরু করেছে মার্কিন সেনা। আর ওই অবরুদ্ধের কারণেই ফেঁসে গিয়েছে ১৫টি ভারতীয় জাহাজ। সূত্রের খবর, ফেঁসে যাওয়া ১৫টি জাহাজের মধ্যে ছয়টি তেলবাহী জাহাজ রয়েছে। তার মধ্যে আবার পাঁচটিতে জ্বালানি রয়েছে এবং একটি খালি রয়েছে। বাকি নয়টি জাহাজের মধ্যে তিনটি কন্টেনারবাহী, একটি খালি এলপিজিবাহী, একটি এনএনজি জাহাজ, একটি ড্রেজার ও একটি রাসায়নিক ভর্তি জাহাজ। ফেঁসে যাওয়া জাহাজগুলি নিরাপদে দেশে ফিরিয়ে আনতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা। উল্লেখ্য, গত ১১ এপ্রিল নিরাপদেই হরমুজ প্রণালি পেরিয়ে এসেছিল রান্নার গ্যাস ভর্তি জাহাজ জগ বিক্রম। জাহাজটিতে ২০ হাজার ৪০০ টন রান্নার গ্যাস ছিল। আগামী ১৫ এপ্রিল জগ বিক্রম মুম্বই বন্দরে নোঙর করবে।

 

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহতের বাড়িতে যেতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা